শিরোনামঃ-

» ইভেন্ট টিমের নতুন কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল

প্রকাশিত: ০৭. ডিসেম্বর. ২০১৭ | বৃহস্পতিবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ নগরীর উত্তর জেলরোডের মেঘা টাওয়ারে ইভেন্ট টিমের নতুন কার্যালয়ের উদ্বোধনী উপলক্ষ্যে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

জিএ চৌধুরী আরমানের সভাপতিত্বে ও আসিফ লাবিবের পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা আশরাফ উদ্দিন।

Manual6 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে সিলেট চেম্বার অব কমার্স এন্ড এন্ডাষ্ট্রিজ এর প্রেসিডেন্ট খন্দকার সিপার আহমদ বলেন এ প্রজন্মের তরুণদের ইভেন্ট টিমের মত সংঘবদ্ধ হয়ে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণ করে বিশেষ অবদান রাখার আহ্বান জানান।

Manual7 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম নাদেল, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহী উদ্দিন আহমদ সেলিম, কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, মহিলা কাউন্সিলর শাহানারা বেগম, আটাব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট আব্দুল জব্বার জলিল, বিশিষ্ট ব্যবসায়ী শাহাব উদ্দিন, মেঘা বিল্ডার্সের পরিচালক মুরাদ ইকবাল চৌধুরী প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫২৭ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930