শিরোনামঃ-

» জাতীয় নির্বাচনে আসছে বড় চমক : ববি হাজ্জাজ

প্রকাশিত: ০৪. ডিসেম্বর. ২০১৭ | সোমবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, পেঁয়াজের দামের ঝাঁঝে মানুষ আজ দিশেহারা, চালের দামও অস্বভাবিক। এর মধ্যে আবার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।

Manual5 Ad Code

১৯৮৬, ১৯৮৮, ১৯৯৬ এর ১৫ই ফেব্রুয়ারি আর ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে আমাদের গণতান্ত্রিক ইতিহাসের কালো অধ্যায়। এনডিএম রাষ্ট্রীয় ব্যবস্থায় ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন দেখতে চায়।শান্তির ধর্ম হিসাবে পবিত্র ইসলাম ধর্মকে বিশ্ব দরবারে পরিচয় করে দিতে মুসলিম প্রধান দেশ হিসাবে বাংলাদেশকে ভুমিকা রাখতে হবে।

পূণ্যভূমি সিলেটে আমরা সেই পবিত্র অঙ্গীকার করতে চাই। বিএনপির রাজনীতি এক পরিবারকে ক্ষমতায় বসানোর জন্য, নিরীহ জনগণের উপর পেট্রোল ছুঁড়ে, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় থাকার আঁতাত করে বিএনপি তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে।

তারা ক্ষমতায় গেলে বেকার ভাতা নয় বরং ছাত্রদল-যুবদল ক্যাডারদের রাষ্ট্রীয় কোষাগার থেকে নিয়মিত মাশোহারা দিবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, জনগন সব তামাশা বুঝে গেছে।

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর সিলেট জেলা শাখার প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শনিবার (২ ডিসেম্বর) নগরীর মুসলিম সাহিত্য সংসদের সুলেমান হলে বিকাল ৩টা এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। এনডিএম সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক সৈয়দ সামিত সোয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিনিধি সম্মেলনে প্রধান বক্তা ছিলেন এনডিএম-এর মহাসচিব অধ্যাপক আব্দুল্লাহ মো. তাহের।

Manual6 Ad Code

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন- এনডিএম এর ভাইস চেয়ারম্যান এনায়েত কবির এবং এনডিএম চেয়ারম্যানের বিশেষ সহকারী মোমিনুল আমিন।

আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এস কে সিয়াম আলী, এনডিএম সিলেট জেলা শাখার সদস্য এটিএম সেলিম, জাতীয়তাবাদী গণতান্ত্রিক যুব আন্দোলন সিলেট শাখার আহ্বায়ক শওকত হোসেন বেলাল, বিভাগীয় সম্পাদক আরিফ হোসেন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলন সিলেট শাখার আহ্বায়ক মো. রেদয়ান, শ্রীমঙ্গল উপজেলা আহ্বায়ক গোলাম মোস্তফা সবুজ প্রমুখ।

Manual8 Ad Code

এছাড়া এনডিএম এর অন্যতম অঙ্গ-সংগঠন জাতীয়তাবাদী গণতান্ত্রিক যুব আন্দোলন এর জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক লায়ন নুরুজ্জামান হীরার নেতৃত্বে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সদস্য সোহেল রশিদ, সাহাদাত হোসেন, হুসাইন মো. শাহাদাৎ, আয়ুব সরকার প্রমুখ।

এনডিএম এর অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলন এর জাতীয় সম্মেলন প্রস্তুতি সদস্য সচিব মাসুদ রানা জুয়েলের নেতৃত্বে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক তাসনিম মাহমুদ শ্যানন, মহানগর বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান ইয়ামিন প্রমুখ। প্রতিনিধি সম্মেলন সঞ্চালনা করেন মোস্তাক হোসেন রুবেল।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫২২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30