শিরোনামঃ-

» বালাগঞ্জে সকালে ব্যবসায়ী ও বিকেলে মেডিকেল রিপ্রেজেন্টিভের আত্মহত্যা

প্রকাশিত: ০৪. ডিসেম্বর. ২০১৭ | সোমবার

Manual2 Ad Code
বালাগঞ্জ প্রতিনিধি মোমিন  মিয়াঃ বালাগঞ্জে একই দিনে সকালে ব্যবসায়ী ও বিকেলে মেডিকেল রিপ্রেজেন্টিভের আত্মহত্যার খবর পাওয়া গেছে। সকালে বালাগঞ্জ বাজারের ব্যবসায়ী রিপন দাস ও সন্ধ্যায় একটি ঔষুধ কোম্পানীর রিপ্রেজেন্টিব আনিস রহমান আনিস আত্মহত্যা করেছেন।
জানা যায়- বালাগঞ্জ বাজারের বাসষ্টেশন এলাকার ব্যবসায়ী রিপন দাস (৩৩) রবিবার (৩ ডিসেম্বর) আনুমানিক সকাল সাড়ে ৯টার সময় তার দোকানের ফ্যানের সাথে গামছা পেছিয়ে আত্মহত্যা করেন। তার মৃত্যুর খবর পেয়ে বাজারের ব্যবসায়ী সহ এলাকার লোক জড়ো হলে খবর পেয়ে সকাল ১১টার দিকে বালাগঞ্জ থানার ওসি তদন্ত আবুল বাশার বদরুজ্জামান ও এস আই অপু দাস  গুপ্তের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরত হালের রিপোর্ট তৈরী করেন এবং পরে লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
রবিবার (৩ ডিসেম্বর) বিকালে লাশের ময়না তদন্ত শেষে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। রিপন দাস এর বাড়ি ওসমানীনগর উপজেলার উচমানপুর ইউনিয়নের রঘুপুর গ্রামে।
দীর্ঘ কয়েক বছর যাবত রিপন দাস বালাগঞ্জ বাজারে থেকে ব্যবসা করছেন। এব্যাপারে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে একটি জিডি ও অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
অপরদিকে সন্ধ্যায় উপজেলা কমপ্লেক্সের নবীনগরে আনিসুর রহমান আনিস (৩৬) নামে এক রিপ্রেজেন্টিভ সিলিং ফ্যানের সাথে রশি বেঁধে আত্মহত্যা করেছেন। নিহত আনিসের বাড়ি সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায়।
তিনি এসকেএফ এর বিক্রয় প্রতিনিধি হিসাবে কাজ করছিলেন। এ ব্যাপারে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৯৮ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930