শিরোনামঃ-

» বিনিয়োগ কর্মকর্তা ও নতুন নারী উদ্যোক্তাদের নিয়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংক এর প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ০৩. ডিসেম্বর. ২০১৭ | রবিবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড সিলেট জোন এবং এসএমই বিনিয়োগ বিভাগ প্রধান কার্যালয় এর যৌথ ব্যবস্থাপনায় রোববার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় নগরীর একটি হোটেলে বিনিয়োগ কর্মকর্তা ও নতুন নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোনের প্রধান মো. ফজলুর রহমান আশরাফী।

Manual2 Ad Code

জোনাল অফিসের কর্মকর্তা ফার্স্ট এসিস্টেন্ড ভাইস প্রেসিডেন্ট নুরুল আম্বিয়া চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ব্যাংকের বিয়ানীবাজার শাখার কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাকীম।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন ব্যাংকের এসএমই বিনিয়োগ বিভাগের কর্মকর্তা ও ওমেন ইনট্রেপরিনিউর ইসভেস্টমেন্ট ডিপার্টমেন্ট এর ইনচার্জ ও ফার্স্ট এসিস্টেন্ড ভাইস প্রেসিডেন্ট শেখ আসাদুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ও লালদিঘীরপাড় শাখার ব্যবস্থাপক এ এস এম গৌছ উদ্দিন সিদ্দিকী।

Manual3 Ad Code

কর্মশালায় সিলেট জোনের ২১টি শাখার বিনিয়োগ কর্মকর্তা ও নতুন নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

Manual7 Ad Code

উদ্বোধনী বক্তব্যে ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোনের প্রধান মো. ফজলুর রহমান আশরাফী সহজ শর্তে নতুন নারী উদ্যোক্তাদের মধ্যে আল আরাফাহ ইসলামী ব্যাংক কর্তৃক গৃহীত ইসলামী শরীয়াহ ভিত্তিক বিনিয়োগ বিতরণের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬১৪ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031