শিরোনামঃ-

» জন্মদিনে এলাকাবাসীর মধ্যে সাংবাদিক সলমান চৌধুরীর শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ০৩. ডিসেম্বর. ২০১৭ | রবিবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ ভোরের বার্তা ডটকমের বার্তা সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও তরূণ সমাজসেবক সলমান আহমদ চৌধুরীর জন্মদিন উপলক্ষ্যে সিলেট নগরীর ১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শনিবার (২ ডিসেম্বর) বিকেলে মিরের ময়দান ও দরগা মহল্লা এলাকার বিভিন্ন স্থানে এই শীত বস্ত্র বিতরণ করেন সলমান আহমদ চৌধুরী।

Manual6 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন অর্ণব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ইয়াহিয়া আহমদ, সেক্রেটারী আক্তারুজ্জামান আরিফ, সাংগঠনিক সম্পাদক সুনু মিয়া, মুরব্বী বাচ্চু মিয়া,ব্যবসায়ী লিলু মিয়া, ময়না মিয়া, হান্নান মিয়া, রায়হান আহমদ, মাওলানা মিছবাহ উদ্দিন, রেইনবো ইভেন্টের প্রতিষ্ঠাতা সদস্য জাহেদ আহমদ সানি, শাহরিয়ার আহমদ, রেইনবো ইভেন্টের ডাইরেক্টর মোনসাদ হোসাইন চৌধুরী, ছাত্রনেতা মাহি আহমদ, বাশার চৌধুরী, সাংবাদিক শাহরিয়ার চৌধুরী সাব্বির প্রমুখ।

বিতরণকালে সলমান চৌধুরী বলেন- অসহায় মানুষের খেদমত করাও একটা ইবাদাত। আমার এলাকার মানুষেরা টিনের ঘরে থাকবে, শীতে কষ্ট করবে আর আমরা দালান কোঠার ভিতরে থেকে আরাম করব সেটা কি হয়। এলাকার উন্নয়নের স্বার্থে সব সময় এলাকাবাসীর পাশে ছিলাম, সাধ্যমত সহযোগিতা করেছি, আগামীতেও এলাকাবাসীর সুখে-দুঃখে পাশে থাকব বলেও প্রতিশ্র“তি দেন তিনি।

Manual6 Ad Code

উল্লেখ্য যে, এর আগে ২০১৬ সালের সিলেট সরকারী শিশু পরিবারের (এতিম শিশু) সদস্যদের নিয়ে জন্মদিন পালন করেন তিনি।
রবিবার (৩ ডিসেম্বর) ওয়ার্ডের রাজারগলি ও মিয়া ফাজিলচিস্ত এলাকায় শীতবস্ত্র বিতরণ করবেন তিনি।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30