শিরোনামঃ-

» সিলেট জেলা কর আইনজীবী সমিতির দোয়া মাহফিল সম্পন্ন

প্রকাশিত: ০৩. ডিসেম্বর. ২০১৭ | রবিবার


Manual8 Ad Code

নিজস্ব রিপোর্টারঃ সিলেট জেলা কর আইনজীবী সমিতি আয়োজিত সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. আবুল ফজল ও সহ-সভাপতি সিরাজুল হোসেন আহমদ এর পবিত্র উমরা পালনে সৌদি আরব গমন সফল ও স্বার্থক হওয়ার লক্ষে গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে নগরীর হাউজিং এস্টেটস্থ সমিতির সম্মেলন কক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. আবুল ফজল এর সঞ্চালনায় দোয়া পৃর্ব  সভায় বক্তব্য রাখেন- সাবেক সভাপতি সোলেমান হোসেন খান, আলী আহমদ, মোহাম্মাদ আলী খোকন, সাবেক সাধারণ সম্পাদক সমর বিজয় সী শেখর, এডভোকেট মো. আজিজুর রহমান, জেলা কর আইনজীবী সমিতির নবাগত সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন কর আইনজীবী মো. কামাল আহমদ, মো. ইফতিয়াক হোসেন মঞ্জু মো. মিজানুর রহমান, শফিক আহমদ, আব্দুর রহমান আফজল প্রমুখ।

Manual8 Ad Code

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং দোয়া পরিচালনা করেন হাফিজ মৌলানা লিয়াকত হোসেন। কমিটির উপস্থিত সদস্যদের সকলের মতামতের ভিত্তিতে নতুন ৮ জন সদস্য  অন্তর্ভূক্তি করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৪৮ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930