শিরোনামঃ-

» ইমাম-মুয়াজ্জিন পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩০. নভেম্বর. ২০১৭ | বৃহস্পতিবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট সদর উপজেলার অন্তর্ভূক্ত ৪নং খাদিমপাড়া ইউনিয়ন ইমাম-মুয়াজ্জিন পরিষদের উদ্যোগে বুধবার (২৯ নভেম্বর) সিলেট সদর উপজেলা কপ্লেক্সের হলরুমে আর্থ-সামাজিক উন্নয়নে ইমাম-মুয়াজ্জিনগণের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় বক্তাগণ বলেন, আর্থ-সামাজিক উন্নয়ন সহ সমাজে শান্তি-স্থিতিশীলতা রক্ষায় মসজিদের সম্মানিত ইমাম, মুয়াজ্জিন এবং খতীবগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।

Manual1 Ad Code

ইমাম মুয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা আখতারুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা ওলীউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট আলেম, দরগা হযরত শাহজালাল মাদরাসার শায়খুল হাদীস মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী।

Manual7 Ad Code

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহপরান থান নির্বাহী অফিসার মোহাম্মদ আখতার হুসেন, দরগা মাদরাসার মুতামীম মাওলানা আবুল কালাম জাকারিয়া, শাহপরান (রহ.) মাজার মসজিদের খতীব মাওলানা খলীলুর রহমান, মাওলানা মুশতাক আহমদ খাঁন, মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব।

Manual2 Ad Code

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- ইমাম-মুয়াজ্জিন পরিষদের সহ-সভাপতি মাওলানা সাইফুল ইসলাম জালালাবাদি, মাওলানা আফতাব উদ্দিন, মাওলানা ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তফা কামাল, অর্থ সম্পাদক মাওলানা লুকমান আহমদ, মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মাওলানা আব্দুল আহাদ নুমানী, মাওলানা জাহেদুর রহমান, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা এহতেশামুল হক কাসেমী, মাওলানা মাহফুজুর রহমান, শাহপরান উপশহর মসজিদের সেক্রেটারী মাহতাব উদ্দিন, চকগ্রাম মসজিদের হাজী আব্দুল মালিক, খিদিরপুর মসজিদের মোতাওয়াল্লী মখলিসুর রহমান, ফুলকলির সিলেট বিভাগীয় ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন খন্দকার, মাওলানা নাজমুল ইসলাম খাঁন, মাওলানা বদরুদ্দিন, মাওলানা আব্দুল আজীজ, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা হারিস উদ্দিন, মাওলানা খলিল আহমদ, মাওলানা আজিজুর রহমান, মাওলানা হেলাল আহমদ, মাওলানা আব্দুর রহমান।

এই সংবাদটি পড়া হয়েছে ৭২৭ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031