শিরোনামঃ-

» যুবদল নেতা রাজুর বাড়িতে পুলিশি তল্লাশি; বিএনপির নিন্দা

প্রকাশিত: ২৯. নভেম্বর. ২০১৭ | বুধবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন মিলন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেন- যুক্তরাজ্য যুবদল নেতা ছাতক উপজেলার সিংচাপইর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য রাজু ইসলামের খাসগাঁও গ্রামস্থ বাড়িতে পুলিশি তল্লাশির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

Manual5 Ad Code

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন- অবৈধ আওয়ামীলীগ সরকার গ্রেফতার, হয়রানী, তল্লাশি, খুন, গুমের মধ্য দিয়ে দেশে এক ভীতিকর অবস্থা তৈরী করেছে। অবিলম্বে যুবদল নেতা রাজু ইসলাম সহ দলীয় নেতাকর্মিদের হয়রানী বন্ধ ও আটক সকল রাজবন্ধীদের মুক্তি দিতে হবে।

উল্লেখ্য যে, গত ২৪ নভেম্বর ছাতক থানা পুলিশ রাজু ইসলামের বাড়িতে তল্লাশি চালায় এবং তার নামে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30