শিরোনামঃ-

» সিলেটের ইতিহাসে কর আইনজীবী সমিতিতে সর্বোচ্চ সংখ্যক কর আইনজীবী’র যোগদান

প্রকাশিত: ২৮. নভেম্বর. ২০১৭ | মঙ্গলবার


Manual8 Ad Code

নিজস্ব রিপোর্টারঃ সিলেটের ইতিহাসে এবারই সর্বোচ্চ সংখ্যক কর আইনজীবী হিসেবে সিলেট কর আইনজীবী সমিতিতে যোগদান করেছেন।

রোববার (২৬ নভেম্বর) দুপুরে নগরীর হাউজিং এস্টেটস্থ সমিতির সম্মেলন কক্ষে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

এ সময় কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. আবুল ফজল এর সঞ্চালনায় নব যোগদানকারী কর আইনজীবীদের সদস্যপদ প্রদান করা হয়।

Manual4 Ad Code

উক্ত যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিটিএলএর সহ-সভাপতি আবিদ আলী চোৗধুরী, সোলেমান হোসেন খান, এম ই এম ইকবালুর রহমান এডভোকেট, মো. শফিকুর রহমান, মো. সিরাজুল ইসলাম এডভোকেট, সজল কুমার রায় এডভোকেট, আলী আহমদ এডভোকেট, আজিজুর রহমান এডভোকেট, মোহাম্মদ আলী খোকন প্রমুখ।

Manual3 Ad Code

অনুষ্ঠানের পূর্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নব কর আইনজীবী নিজাম উদ্দিন খান।

উল্লেখ্য, ১৯৭৪ সালে সিলেট কর সমিতি প্রতিষ্ঠার পর থেকে এবারই সর্বোচ্চ সংখ্যক কর আইনজীবী সিলেট কর আইনজীবী সমিতিতে যোগদান করেন। এবার একসাথে ৬০ জন কর আইনজীবী যোগদান করেন। এর পূর্ব পর্যন্ত কর আইনজীবীদের সংখ্যা ছিল ১৩৫ জন।

Manual6 Ad Code

আরো উল্লেখ্য, সারা বাংলাদেশে এবার ৭ হাজার ৩ শত জন কর আইনজীবী নিয়োগ লাভ করেন।

নব নিযুক্ত আয়কর আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন- মো. কামাল আহমদ, মো. বাহাউদ্দিন মো. হেলাল আহমদ, মো. মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, এম হক শাহীন, আশীষ কুমার রায়, নিজাম উদ্দিন খান, মঞ্জু লাল দাস, মাজহারুল হক, মোহাম্মদ মহসিন মিয়া, আ ফ ম নজরুল ইসলাম, সাইদুর রহমান, স্বপন কুমার দাস, আব্দুল হান্নান চৌধুরী, আব্দুল্লাহ আল মাহমুদ, এবিএম সারোয়ার হোসেন, আবুল কাশেম মো. মাহিন এডভোকেট, আনসার হোসেন, আসাদুর রহমান, জাহানারা বেগম, জতির্ময় তালুকদার, মাজেদুল ইসলাম চৌধুরী, মারুফ আহমদ, মাসুদ আহমদ, মো. আব্দুল্লাহ আল মাহবুব, মো. ফকরুজ্জামান, মো. গোলাম ফেরদৌস, মো. ইফতিয়াক হোসেন, মো. খায়রুল আলম, মো. নাইমুল ইসলাম, মো. শাহীন আহমদ, মো. জহিরুল ইসলাম, মোহাম্মদ আজমল হোসেন, মোছা. ইছরাত জাহান, মোহাম্মদ আমিরুল ইসলাম, মুখলেছুর রহমান, মুস্তাফিজুর রহমান, রাকেশ সিংহ, সদরুল হাসান চৌধুরী, সঞ্জয় তালুকদার, সুব্রত মালাকার, সৈয়দ আব্দুল হামিদ, তাহমিনা আক্তার, জিয়াউর রহমান প্রমূখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৬৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30