শিরোনামঃ-

» বালাগঞ্জে যুবলীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, আহত ৭

প্রকাশিত: ২৭. নভেম্বর. ২০১৭ | সোমবার


Manual5 Ad Code

আতাউর রহমান কাওছার, ওসমানি নগর প্রতিনিধিঃ সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ই/পি’র কালিবাড়ী বাজারে যুবলীগ নেতার মালিকানাধীন রেস্টুরেন্টে হামলা ও লুটপাট করেছে সন্ত্রাসীরা।

Manual7 Ad Code

এ সময় যুবলীগ নেতা ছালেহ আহমদ সহ ৭ জন গুরুতর আহত হন। রবিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টায় বোয়ালজুরের সোনাপুর  কালিবাড়ী বাজারে বোয়ালজুর ইউনিয়ন শাখা যুবলীগ নেতা ছালেহ আহমদের মালিকানাধীন “শিহাব এন্ড মুন্নি” রেস্টুরেন্টে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।

সন্ত্রাসী হামলায় যুবলীগ নেতা ছালেহ আহমদের হাটু ফেটে গুরুতর আহত হন।

Manual2 Ad Code

রেস্টুরেন্টের মালিক ছালেহ আহমদের চাচা সিরাজ আহমদ জানান, রাত সাড়ে ৮টার দিকে ১০-১৫ জন যুবক হকিস্টিক ও দেশিয় অস্ত্র নিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করে।

তারা রেস্টুরেন্টে বসা  কাস্টমারের ওপর হামলা চালায়। ফেরার পথে ক্যাশে বসে থাকা ছালেহ আহমদের ওপরও হামলা চালায়। হামলায় তার পা ফেটে গেছে ও শরিরের ভিন্ন জায়গা মারাত্মকভাবে জখম হয়েছে। তাঁকে বালাগঞ্জ উপজেলা  হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

Manual4 Ad Code

হামলায় আহত হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি ক্বারি রুহেল আহমদ চৌধুরি, সুহেল চৌধুরী, আনাস চৌধুরি জপর আহমদ, অপর কাস্টমারদের নাম জানাতে পারেননি।

ছালেহ আহমদ জানান- সন্ত্রাসীরা ক্যাশে রক্ষিত ২ লক্ষ টাকা ও খুচরা ২০-৩০ হাজার টাকা, লুটে নিয়েছে।

Manual2 Ad Code

এ ব্যাপারে বালাগঞ্জ থানার ওসি তদন্ত  আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান বলেন- কি কারণে এ হামলার ঘটনা ঘটেছে পুলিশ সে ব্যাপারে নিশ্চিত নয়।

তবে, তারা ঘটনার স্থান পরিদর্শন করেছেন। এ রির্পোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫০০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30