শিরোনামঃ-

» বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম আব্দুর রউফ এর সাথে চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়

প্রকাশিত: ২৭. নভেম্বর. ২০১৭ | সোমবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ চেম্বার কনফারেন্স হলে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম আব্দুর রউফ এর সাথে সিলেট চেম্বার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম আব্দুর রউফ বলেন- ব্যবসায়ীরা অর্থনীতির প্রাণশক্তি। ব্যবসায়ীরা রাজস্ব প্রদান এবং কর্মসংস্থান সৃষ্টি করে দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখছেন। তাই ব্যবসায়ীদের জন্য সরকার সবসময়ই আন্তরিক।

Manual2 Ad Code

তিনি তামাবিল স্থলবন্দরের পোর্ট চার্জ কমানো এবং আমদানী-রপ্তানী বাণিজ্যে বিরাজমান ব্যাংকিং সংক্রান্ত সমস্যাবলী নিরসনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Manual5 Ad Code

এছাড়াও তিনি সিলেটের ব্যবসায়ীদের চিহ্নিত সমস্যাবলী লিখিতভাবে মন্ত্রণালয়ে প্রেরণের অনুরোধ জানান।

সভাপতির বক্তব্যে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, সিলেট চেম্বার এতদাঞ্চলের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং আমদানী-রপ্তানী বাণিজ্যের প্রসারে কাজ করে যাচ্ছে।

Manual1 Ad Code

তিনি সম্প্রতি পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে চালুকৃত তামাবিল স্থলবন্দরে অতিরিক্ত পোর্ট চার্জ গ্রহণের বিষয়টি তুলে ধরে আমদানী-রপ্তানীকারকদের কথা বিবেচনা করে তা সর্বনিম্ন হারে নির্ধারণের ব্যাপারে অতিরিক্ত সচিব মহোদয়ের সহযোগিতা কামনা করেন।

তিনি আরো বলেন- ব্যবসায়ীদের বিভিন্ন সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনার জন্য সিলেট চেম্বার থেকে প্রায়ই সচিবালয়ে যাতায়াত করতে হয়, কিন্তু চেম্বার নেতৃবৃন্দের জন্য সচিবালয়ের স্থায়ী পাস না থাকায় এতে অনেক সমস্যায় পড়তে হয়।

তাই তিনি সিলেট চেম্বার নেতৃবৃন্দের জন্য সচিবালয়ের স্থায়ী পাস ইস্যূর ব্যাপারে অতিরিক্ত সচিব মহোদয়ের সহযোগিতা কামনা করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ, সাবেক সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক সালাহ উদ্দিন আলী আহমদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহ্ আলম, সদস্য মঞ্জুর আহমদ, সরওয়ার হোসেন সেদু, ইলিয়াছুর রহমান লিপু।

এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক মো. হিজকিল গুলজার, জিয়াউল হক, মো. সাহিদুর রহমান, মো. ওয়াহিদুজ্জামান (ভূট্টো), আমিরুজ্জামান চৌধুরী, এহতেশামুল হক চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, আব্দুর রহমান, মুজিবুর রহমান মিন্টু, সদস্য লিয়াকত আলী, রাজু চক্রবর্তী, মোস্তাফিজুর রহমান, মো. আবুল কালাম, মো. আনোয়ার হোসেন প্রমুখ।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30