শিরোনামঃ-

» কানাইঘাটে রোটারী ক্লাব অব সিলেট মহানগরের উদ্যোগে মসজিদ নির্মাণে অর্থ সহায়তা প্রদান

প্রকাশিত: ২৭. নভেম্বর. ২০১৭ | সোমবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ রোটারী ক্লাব অব সিলেট মহানগর এর উদ্যোগে কানাইঘাট উপজেলার বাঘা দেওয়ানচক গ্রামে মসজিদ নির্মাণের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষ্যে গতকাল শনিবার দুপুরে মসজিদ সংলগ্ন মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual5 Ad Code

উক্ত অনুষ্ঠানে রোটারী ক্লাব অব সিলেট মহানগর এর প্রেসিডেন্ট এডভোকেট আশিকুর রহমান, ভাইস প্রেসিডেন্ট জয়নুল হক, পি পি এম এ মতিন, ট্রেজারার জুনায়েদ বখত আদনান, ডাইরেক্টর শামীম আহমদ, স্থানীয় চেয়ারম্যান, মেম্বার সহ এলাকার সর্বস্থরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

অনুষ্ঠানে সকলের উপস্থিতিতে দেওয়ানচক গ্রামের মসজিদ নির্মানের জন্য রোটারী ক্লাব অব সিলেট মহানগর এবং যুক্তরাজ্য প্রবাসী রোটারীয়ান জুনায়েদ বখত আদনান এর ফুফুর সহযোগিতায় মোতাওল্লীর হাতে নগদ অর্থ তুলে দেন রোটারী ক্লাব নেতৃবৃন্দ। পরে একই গ্রামের একটি অসহায় পরিবারের বাসস্থান নির্মানের জন্য ঢেউটিন বিতরন করা হয়।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30