শিরোনামঃ-

» কুশিয়ারা নদীর ভাংগন থেকে ফেঞ্চুগঞ্জের ভেলকোণা-গয়াসী সুলতানপুর এলাকাকে রক্ষার দাবিতে স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ২৩. নভেম্বর. ২০১৭ | বৃহস্পতিবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ কুশিয়ারা নদীর ভাংগন থেকে ভেলকোণা-গয়াসী সুলতানপুর এলাকা রক্ষার্থে বালু মহালের লীজ স্থায়ীভাবে বাতিল করার দাবিতে ঐ এলাকাবাসীর উদ্যোগে বুধবার (২২ নভেম্বর) সিলেট জেলা প্রশাসক বরাবরে এক স্মারকলিপি প্রদান করা হয়।

সিলেট জেলা প্রশাসক রাহাত আনোয়ারের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরী।

Manual2 Ad Code

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- শহীদুল ইসলাম টিপু সুলতান, ইসলাহ উদ্দিন বাবলু, দুলাল আহমদ, আব্দুল মুমিন, হোসেন মিয়া, সফিক উদ্দিন, দেলওয়ার হোসেন, সাব্বির হোসেন, জবরুল ইসলাম, কাউছার আহমদ।

Manual5 Ad Code

এসময় এলাকাবাসী সিলেট ৩ আসনের সংসদ সদস্য, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফেঞ্চুগঞ্জ সহকারী কমিশনার (ভূমি), ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনর্চাজ বরাবরে অনুলিপি প্রদান করেন।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮৩ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30