শিরোনামঃ-

» কোম্পানীগঞ্জে যুবলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩. নভেম্বর. ২০১৭ | বৃহস্পতিবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ কোম্পানীগঞ্জ উপজেলার ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়ন যুবলীগের উদ্যোগে বুধবার (২২ নভেম্বর) দুপুর ২টায় স্থানীয় খাগাইলবাজার মাঠে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. আলা উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক আব্দুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল বলেন- যুবলীগ হচ্ছে সুসংগঠিত সংগঠন। এ সংগঠনে নতুন নেতৃত্বে যারা আসবে তারা আওয়ামীলীগ পরিবারের সন্তান হতে হবে। কমিটিতে যাতে কোন ধরণের হাইব্রীড প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রেখে নতুন নেতৃত্বের কমিটি ঘোষণা করতে হবে এবং জননেত্রী শেখ হাসিনার আগামী দিনের নেতৃত্বকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান মাহফুজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য মো. নুরুল আমিন, এডভোকেট আজমল আলী, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদ, সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী, মো. জাহাঙ্গির আলম, দক্ষিণ রনিখাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল হাসিম, সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র দাস, তেলিখাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কমর উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক খলিলুর রহমান, সদস্য হাবিবুর রহমান ভুট্টো, উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক রাসেল আহমদ।

Manual8 Ad Code

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- রিয়াজুল ইসলাম, শৈলেন চন্দ্র নাথ, জুয়েল আহমদ, এম সুহেল আহমদ, রিপন আহমদ, সুহেল মিয়া, আনসার আলী, সাচ্চা মিয়া মোস্তাকিম, আনোয়ার হোসেন, করুনা দাস, শীতেষ চন্দ্র দাস, কোম্পানীগঞ্জ ছাত্রলীগের সভাপতি এখলাছুর রহমান, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা, সহ-সভাপতি দেলওয়ার আহমদ, পাঠাগার সম্পাদক ফখরুল ইসলাম নোমান প্রমুখ।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮৩ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30