শিরোনামঃ-

» ড. এ কে আবদুল মোমেনকে সিলেট জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির অভিনন্দন

প্রকাশিত: ২০. নভেম্বর. ২০১৭ | সোমবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উন্নীত বেতন স্কেলের উপর টাইমস্কেল যোগ করে বেতন নির্ধারণের প্রজ্ঞাপন জারি হওয়ায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে অর্থমন্ত্রী মহোদয়ের সহোদর জাতীসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেনকে অভিনন্দন জানানো হয়।

রবিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর হাফিজ কমপ্লেক্সে ফুলেল তোড়া দিয়ে তাকে এ অভিনন্দন জ্ঞাপন করা হয়।

Manual7 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আহম গোলাম রব হাসনু, সাধারণ সম্পাদক বিপ্লব পুরকায়স্থ, সিনিয়র যুগ্ম-সম্পাদক আব্দুল কাইয়ুম, সহ-সাংগঠনিক সম্পাদক সুমন চন্দ তালুকদার, অর্থ সম্পাদক আতাউর রহমান, সহ-সম্পাদক আনোয়ার হোসেন, মহিলা সম্পাদিকা বিপ্লবী পাল, জান্নাতুল ফেরদৌস, দক্ষিণ সুরমা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. সহিদ উল্লাহ।

Manual8 Ad Code

আরও উপস্থিত ছিলেন- বিদুৎ রঞ্জন দাস, ভুদেব রঞ্জন চন্দ, ফয়ছল আহমদ, সুভাষ দাস, অনিল শর্ম্মা প্রমুখ।

এ সময় নেতৃবৃন্দ বলেন- পূর্বের টাইমস্কেল যোগ করে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উন্নীত বেতন স্কেলের উপর টাইম স্কেল যোগ করে বেতন নির্ধারণের প্রজ্ঞাপন গত ১৫ নভেম্বর জারি করা হয়।

Manual4 Ad Code

উক্ত প্রজ্ঞাপন জারিতে সহযোগিতা করেন সিলেটের কৃতি সন্তান ড. এ কে আবদুল মোমেন।

তিনি এই সহযোগিতামূলক ভূমিকা রাখায় তাঁকে সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। পরে ড. এ কে আবদুল মোমেন আব্দুল কাইয়ুম সাহেবকে উন্নীত স্কেলে ভূমিকা রাখায় ফুল দিয়ে অভিনন্দন জানান।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬১৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30