- স্বাস্থ্য শাখার কর্মীদের সঙ্গে মতবিনিময়
- সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ
- শুকরিয়া মার্কেট পরিদর্শনে সিসিক প্রশাসক
- তরুণ প্রজন্মকে মেধাবী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে : মাওলানা হাবিবুর রহমান
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘৩৬ জুলাই’ শীর্ষক আলোচনা
- সিলেট আদালত প্রাঙ্গণে আইনজীবীদের লিফলেট বিতরণ
- শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ
- জুলাই অভ্যুত্থান বর্ষপুর্তিতে সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ
- শাহজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি
- বিয়ানীবাজারের প্রাইমারি দেশসেরা, দুই উপজেলায় শিক্ষার হারানো গৌরব ফেরাতে মরিয়া এমপি এমরান
» সিলেটে ঢাকা গ্রুপের প্রতিষ্ঠান ‘টয়ো ফিড লিমিটেড’-এর ডিপো’র যাত্রা
প্রকাশিত: ১৮. নভেম্বর. ২০১৭ | শনিবার
স্টাফ রিপোর্টারঃ ঢাকা গ্রুপের প্রতিষ্ঠান ‘টয়ো ফিড লিমিটেড’-এর সিলেট ডিপো সম্প্রসারণ ও মতবিনিময় সভা শনিবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় দক্ষিণ সুরমা থানাস্থ একটি অভিজাত কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
ঢাকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও ডিজিএম মো. খলিলুর রহমান সজলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা প্রাণী সম্পদ অফিসার ডা. আতিয়ার রহমান বলেন- সততার সাথে ব্যবসা পরিচালনা করলে জীবনে প্রতিষ্ঠত হওয়া সম্ভব।
ব্যবসা পরিচালনার মূল ভিত্ত হচ্ছে সততা ও নিষ্ঠা। পুষ্টিকর খাদ্য নিশ্চিত করাই উন্নত জাতি গঠনের পূর্বশর্ত। দেশের অনেক শিক্ষিত বেকার যুবক এ সেক্টরে বিনিয়োগ করছে।
যা তাদের বেকারত্ব দূর করার পাশাপাশি এ খাতে নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি করছে। টয়ো ফিডের মত প্রাণিখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো কৃষিভিত্তিক শিল্পের উন্নয়নে গতি আনতেও ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দক্ষিণ সুরমা ভেটেনারি নারি সার্জন ডা. কামরুন নাহার আক্তার, ঢাকা গ্র“পের চেয়ারম্যান মিসেস সাদিয়া সাবা, সিইও মনিরুজ্জামান খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদ হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- এজিএম শফিকুল ইসলাম জুয়েল, এইচ আর চৌধুরী রিয়াদ, মো. লিলু মিয়া, মো. কবির আহমদ, শামীম আহমদ, আব্দুল খালিক, শাহেদ আহমদ খান, মাহমুদুল হাসান, শাহজাহান আব্দুল্লাহ চৌধুরী।
এছাড়াও বিভিন্ন জেলা ও উপজেলা ডিলার এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং খামারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি দক্ষিণ সুরমা থানাস্থ ঢাকা গ্রুপের প্রতিষ্ঠান ‘টয়ো ফিড লিমিটেড’-এর সিলেটের ডিপো’র শুভ উদ্বোধন করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৬২২ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


