শিরোনামঃ-

» হযরত শাহপরাণ (রহ.) ২৪ নভেম্বর বাৎসরিক ওরস শুরু

প্রকাশিত: ১৬. নভেম্বর. ২০১৭ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ কুতুবুল আফতাব শেখউল মাশায়েখ শাহেন শাহ অলি হযরত শাহপরাণ (রহ.) এর বাৎসরিক ওরস আগামী ২৪, ২৫ ও ২৬ নভেম্বর যথারীতি শুক্র, শনি ও রবিবার অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী ওরসে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Manual3 Ad Code

কর্মসূচির মধ্যে রয়েছে- ২৪ নভেম্বর শুক্রবার সকাল ৯টায় খতমে কোরআন, বাদ আসর দোয়া ও রাতে জিকির আজকার এবং মিলাদ মাহফিল।

পরদিন ২৫ নভেম্বর শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মাজারে গিলাফ ছড়ানো, বাদ জোহর গরু জবেহ, সারারাত জিকির আজকার ও মিলাদ মাহফিল এবং ভোর ৪টায় ফাতেহা পাঠ।

ওরসের শেষ দিন ২৬ নভেম্বর বাদ ফজর আখেরি মোনাজাতের পর নেওয়াজ বিতরণ করা হবে। একই দিন বাদ আছর শরবত বিতরণ ও শেষ ফাতেহা পাঠের মধ্য দিয়ে ওরসের কার্যক্রম সম্পন্ন হবে।

Manual3 Ad Code

ওরস সফলভাবে সম্পন্নের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন মাজারের মতোয়াল্লী সৈয়দ মামুনুর রশিদ।

Manual2 Ad Code

এক বিবৃতিতে তিনি ওরসে শান্তি শৃঙ্খলা, অনৈতিক সকল কার্যকলাপ ও মাইক ব্যবহার করা থেকে বিরত থাকার জন্য ভক্তবৃন্দের প্রতি অনুরোধ জানিয়েছেন।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৭৯ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930