শিরোনামঃ-

» জীবন বীমা কর্পোরেশন সিলেট বিভাগের প্রধান এজিএম এর পরলোক গমণ

প্রকাশিত: ১৫. নভেম্বর. ২০১৭ | বুধবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ জীবন বীমা কর্পোরেশন সিলেট বিভাগের প্রধান সহকারী জেনারেল ম্যনেজার বাবু দীপক কুমার কুন্ডু (৫৪) মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা ৩টায় ঢাকাস্থ নিজ বাসভবনে পরলোক গমন করেন।

Manual6 Ad Code

তিনি কিছুদিন যাবৎ কিডনী জটিলতায় ভূগছিলেন। সিলেট শিবগঞ্জ শাখার ইনচার্জ শফিকুল ইসলাম পাটোয়ারি ইন্তেকাল করলে তার সাগরদিঘীরপাড়ের বাসায় যেয়ে তিনি শোক প্রকাশ করেন।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (৯ নভেম্বর) তিনি সিলেট আঞ্চলিক কার্যালয়ে সর্বশেষ অফিস করেন। তার মৃত্যুতে জেবিসির প্রধান কার্যালয়ের ম্যানেজিং ডাইরেক্টর, কর্মকর্তা-কর্মচারী ও সিলেট বিভাগের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

জেবিসির সিলেট অঞ্চল তথা গোটা কর্পোরেশন একজন সৎ, নিষ্ঠাবান ও আইসিটি এক্সপার্ট হারালো। মৃত্যুকালে তিনি মাতা, ২ ভাই, ৪ বোন, স্ত্রী, ১পুত্র, ১ মেয়ে সহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৭৪ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930