শিরোনামঃ-

» বিয়ানীবাজারের তিলপাড়ায় গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক র‌্যালি ও প্রামাণ্য চিত্র প্রদর্শন

প্রকাশিত: ১৪. নভেম্বর. ২০১৭ | মঙ্গলবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ বিয়ানীবাজার তিলপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় সরকার বিভাগ বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প ও বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর সহযোগিতায় র‌্যালী ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

Manual6 Ad Code

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে গ্রাম আদালতের বিভিন্ন কর্মসূচী ও সুবিধা উল্লেখিত প্লেকার্ড, পোষ্টার নিয়ে দাসউরা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু করে দাসউরা বাজার প্রদক্ষিণ শেষে ইউনিয়ন মিলনায়তনে গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক প্রামাণ্য চিত্র প্রদর্শন করে।

Manual1 Ad Code

গ্রাম আদালত বিষয়ক উপজেলা সমন্বয়কারী শওকত হাসানের তত্বাবধানে এবং তিলপাড়া ইউনিয়ন গ্রাম আদালতের সহকারী দিবাকর চন্দ্র দাসের পরিচালনায় র‌্যালী ও কর্মসূচীর উদ্বোধন করেন তিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আহমদ।

Manual5 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দাসউরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, তিলপাড়া ইউনিয়ন পরিষদের সচিব নগেন্দ্র রুদ্র পাল, তিলপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য সাহাব উদ্দিন, নাজিম উদ্দিন, ফয়ছল ইসলাম, সইব আলী, আক্তারুজ্জামান জামাল, ফারুক উদ্দিন, হোসেন আহমদ, সমছ উদ্দিন, আব্দুল কুদ্দুস, ফরিদা বেগম, নেছারুন বেগম, রোকসানা বেগম।

এ সময় গ্রাম আদালত সহকারী রেজি বেগম, জসিম উদ্দিন, সুলতানা বেগম, রোমানা আক্তার সহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, সুধীজন উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

র‌্যালি শেষে গ্রাম আদালত সেবা বিষয় সর্ম্পকে প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে সাধারন জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৮১ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930