- সিটি মডেল স্কুলে শিক্ষক ও অভিভাবক সমাবেশ
- বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে সংবর্ধনা
- ৫৫ বছর আশ্বাসে আটকে থাকা সেতু নির্মাণের উদ্যোগ এমপি এমরান চৌধুরীর
- সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত
- রাজনৈতিক প্রতিহিংসায় আটকে পড়া বড়চক বিদ্যালয় জাতীয়করণ সময়ের দাবি
- বাণিজ্য সচিবের ইন্তেকাল : মন্ত্রীর শোক ও সিলেট সফর স্থগিত
- ছাত্রদল নেতা সাঈদের মায়ের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকী শোক
- প্রেস শ্রমিক ইউনিয়ের সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন তালুকদারের পিতার মৃত্যুতে শোক বার্তা
- মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে মজুরি দাসত্ব উচ্ছেদ করার মধ্য দিয়ে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম অগ্রসর করুন
- সিলেটে জেলা পরিষদের অর্থায়নে দুই শতাধিক ব্যক্তিকে আর্থিক অনুদান প্রদান
» ঋণ খেলাপি মামলায় নারী উদ্যোক্তা রোনা বেগমের ১ বছর কারাদন্ডের রায়
প্রকাশিত: ১৪. নভেম্বর. ২০১৭ | মঙ্গলবার
স্টাফ রিপোর্টারঃ পূবালী ব্যাংকের এসএমই ঋণ খেলাপি সংক্রান্ত পৃথক দু’টি মামলায় রায়ে নারী উদ্যোক্তা রোনা বেগমকে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (১২ নভেম্বর) সিলেটের যুগ্ম-মহানগর ১ম আদালতের বিচারক মো. ইব্রাহিম মিয়া এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত রোনা বেগম নগরীর লামাবাজার এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়- ২০১১ সালে পূবালী ব্যাংক সিলেট স্টেডিয়াম শাখা থেকে পৃথক দু’টি ব্যবসা দেখিয়ে রোনা বেগম ২০ লাখ টাকা এসএমই ঋণ গ্রহণ করেন।
মাসিক কিস্তিতে ঋণ পরিশোধের কথা থাকলেও নির্ধারিত সময়ে তিনি তা পরিশোধে ব্যর্থ হন। পরে ব্যাংক কর্তৃপক্ষ ২০১৫ সালে ৬ আগস্ট তার বিরুদ্ধে সিআর মামলা নম্বর ৮৭২/১৫ এবং ২০১৬ সালের ৪ এপ্রিল সিআর মামলা নম্বর ৪৩৮/১৬ দায়ের করে।
উভয় মামলায় তার কাছে ব্যাংকের পাওনা ২৫ লাখ ১৩ হাজার ৬শ’ ৮৮ টাকা। মামলা দু’টি দীর্ঘ শুনানী শেষে আদালত রোনা বেগমকে ঋণ খেলাপি সাব্যস্ত করে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও মামলায় উল্লেখিত অর্থের দ্বিগুন টাকা জরিমানা প্রদান করেন। ব্যাংকের পক্ষে মামলা দু’টি পরিচালনা করেন এডভোকেট মহব্বত খান ও এডভোকেট জুবায়ের বখত।
এই সংবাদটি পড়া হয়েছে ৭১৮ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


