শিরোনামঃ-

» আয়কর মেলায় সোনালী ব্যাংক সিলেট কর্পোরেট শাখা কর্তৃক ১২ কোটি ৫৭ লক্ষ ৩৭ হাজার টাকা সংগ্রহ

প্রকাশিত: ১১. নভেম্বর. ২০১৭ | শনিবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় রাজস্ব বোর্ড এর সিদ্ধান্ত মোতাবেক কর কমিশনারের কার্যালয় সিলেটের উদ্যোগে গত ১লা নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে আয়কর মেলা অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

মেলায় ই-পেমেন্ট সুবিধা সম্বলিত সোনালী ব্যাংক লিমিটেড সিলেট কর্পোরেট শাখার উদ্যোগে অস্থায়ী বুথ স্থাপন করা হয়। সপ্তাহব্যাপী কর মেলায় সোনালী ব্যাংকের ই-পেমেন্ট, সরকারি চালান ও পেমেন্ট অর্ডার এর মাধ্যমে ব্যাংকিং সেবা গ্রহণ করে করদাতাগণ বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে স্বাচ্ছন্দে তাদের রিটার্ণ জমা দেন।

Manual4 Ad Code

আয়কর মেলাতে সোনালী ব্যাংক কর্তৃক সরকারি চালান বাবদ মোট ১২ কোটি ৫৭ লক্ষ ৩৭ হাজার টাকা সংগ্রহ করা হয়। যার মধ্যে একক সর্বোচ্চ ১০ কোটি টাকা জমাদানকারী প্রতিষ্ঠান সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড।

Manual4 Ad Code

অন্যদিকে ই-পেমেন্ট সুবিধার আওতায় সংগৃহিত অর্থের পরিমাণ ২৯ লক্ষ ১৪ হাজার টাকা। ই-পেমেন্ট সর্বোচ্চ আয়করদাতা হলেন রানা মালিক। তিনি ই-পেমেন্টের মাধ্যমে ২১ লক্ষ ১২ হাজার ৮৪০ টাকার জমা করেন। তাছাড়া করদাতারা পে-অর্ডারের মাধ্যমেও ৩ লক্ষ ৫ হাজার টাকা জমা করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১০১০ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930