শিরোনামঃ-

» দক্ষিণ সুরমায় শফি চৌধুরী বর্তমান সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন

প্রকাশিত: ০৪. নভেম্বর. ২০১৭ | শনিবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফি আহমদ চৌধুরী শনিবার (৪ নভেম্বর) দক্ষিণ সুরমার মোগলাবাজার ও দাউদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

Manual6 Ad Code

পরিদর্শনকালে মোগলাবাজার ইউনিয়নের হাজীগঞ্জ বাজারে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি বক্তব্য রাখেন। আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেন, খালেদা জিয়া মামলা গ্রেফতারী পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরেছেন।

Manual2 Ad Code

সরকার তাকে আগামী নির্বাচনে অযোগ্য ঘোষণা করার নীলনকশা করছে। জনগণ সরকারের এসব ষড়যন্ত্র মোকাবেলা করে বেগম খালেদা জিয়াকে আদালত কর্তৃক নির্দোষ প্রমাণ করবেই। তিনি সরকারের এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

বিএনপি নেতা সাবেক মেম্বার নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মোগলাবাজার ইউনিয়নের সাবেক ভাইস চেয়ারম্যান ফরিদ উদ্দিন, লায়ন ফারুক আহমদ, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনোহর আলী, সাধারণ সম্পাদক চান্দ আলী, আব্দুল মন্নান হীরা, জয়নাল আবেদীন, জানু মিয়া, সোহেল আহমদ, শিহাব উদ্দিন মেম্বার, যুবদল নেতা শাহীন আহমদ, ছাত্রদল নেতা ফয়জুল ইসলাম, শিপলু, রায়হান আহমদ, শামসুল ইসলাম ও দেলোয়ার হোসেন প্রমুখ।

পরে আলহাজ্ব শফি আহমদ চৌধুরী তার প্রতিষ্ঠিত লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন করেন। এসময় তিনি কলেজের অনার্স কোর্সে ভর্তিকৃত ছাত্রীদের সাথে কথা বলেন এবং এই কলেজের উন্নয়নে তার ব্যক্তিগত পক্ষ থেকে আরো ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫২৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30