শিরোনামঃ-

» এসএমসিসিআই এর উদ্যোগে এবং জার্নিমেকার জবস এর সহযোগীতায় “Training On Entrepreneurship Development” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার

প্রকাশিত: ০৪. নভেম্বর. ২০১৭ | শনিবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর উদ্যোগে এবং জার্নিমেকার জবস এর সহযোগীতায় “Training On Entrepreneurship Development” শীর্ষক  এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

Manual5 Ad Code

শনিবার (৪ নভেম্বর) জেলরোডস্থ আনন্দ টাওয়ারের ১০ম তলায় এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

সিলেটের নতুন এবং পুরাতন উদ্যোক্তা ব্যবসায়ীদের ব্যবসায়ীক দক্ষতাবৃদ্ধি, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন প্রতিকুলতা দুরীকরণ সহ বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

এসএমসিসিআই এর ১ম সহ-সভাপতি আব্দুল জব্বার জলিল প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

প্রশিক্ষণ প্রদান করেন মো. আরিফ-উর-রহমান। প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন এসএমসিসিআই এর সভাপতি হাসিন আহমদ।

এক প্রেস বার্তায় এসএমসিসিআই এর সভাপতি হাসিন আহমদ বলেন- সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) প্রতিষ্ঠালগ্ন থেকে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে যাচ্ছে।

Manual2 Ad Code

এরই ধারাবাহিকতায় আজকের এই প্রশিক্ষণ কর্মশালা। আমরা আশা করছি এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহনের ফলে ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পাবে। নতুন নতুন উদ্যোক্তা তৈরী হবে এবং সিলেটের ব্যবসার পরিধি বৃদ্ধি পাবে।

Manual7 Ad Code

তিনি আরো বলেন- ভবিষ্যতেও আমরা ব্যবয়াদীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এরকম প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করবো। তিনি প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহনকারী সবাইকে ধন্যবাদ জানান এবং জার্নিমেকার জবসকেও এই প্রশিক্ষণ কর্মসুচিতে সহযোগীতা করার জন্য ধন্যবাদ জানান।

প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন- মো- হুরায়রা ইফতার হোসেন, মোয়াম্মীর হোসেন চৌধুরী, আলীমুছ ছাদাত চৌধুরী, মো. নাজমুল হক, জয়নাল আহমদ, মো. সফিউর রহমান, এইচ এম সামী, মো. মইনুল ইসলাম মঈন, ওয়ালী উল্লাহ, সুমন আহমদ, আবিদুর রহমান জায়গীরদার, ফয়েজ আহমদ, মাসুদা আক্তার, রোজেল আহমদ, নিহারীকা সরকার, দেবতোষ পাল, মো. খলিলুর রহমান, শুস্মিতা রায়, কৌশিক দেব, ইয়াছিন আহমদ সুমন, এস এম মাসুদুর রহমান, মির্জা হুমায়ুন কবির, মোক্তাদিরুল ইসলাম, মো. বাহার উদ্দিন, ফয়েজ আহমদ চৌধুরী, মো. শিপন খাঁন, মো. জাকারিয়া ইমরুল, সান্তা ইসলাম, স্বপ্না  হাসান, জাহিদ হাসান, নওশাদ আল-মোক্তাদির, ইমরুল ইসলাম লায়েস, মো. আসাদুজ্জামান।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৫৪ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031