শিরোনামঃ-

» জাতীয় যুব দিবসে যুব উন্নয়ন পরিষদের আলোচনা সভা

প্রকাশিত: ০২. নভেম্বর. ২০১৭ | বৃহস্পতিবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ জাতীয় যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে গত ১ নভেম্বর বুধবার সন্ধ্যায় এ আলোচনা সভার আয়োজন করা হয়।

পরিষদের সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান।

প্রধান বক্তার বক্তব্য রাখেন- সিলেট জেলা বারের অ্যাডিশনাল পি পি অ্যাডভোকেট শামসুল ইসলাম।

পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিকের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিশিষ্ট আইনজীবী মোতাহির আলী, সিলেট জেলা বারের এ পি পি অ্যাডভোকেট রাশিদা সাঈদা খানম, দৈনিক সিলেট বাণী’র নির্বাহী সম্পাদক এম এ হান্নান, পরিষদের উপদেষ্ঠা আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক জাভেদ আহমদ।

Manual2 Ad Code

সভায় বক্তারা বলেন- যুবকরা বাংলাদেশের মূল চালিকা শক্তি। তাদের হাতকে কর্মীর হাতে পরিণত করতে হবে। বেকার যুবকদের  প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তোলার বিকল্প নেই। যুবকরাই পারে বাংলাদেশকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে।

Manual8 Ad Code

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- এনামুল হক লিলু, খালেদ মিয়া, বাবলু ভৌমিক, মো. সাজ্জাদুর রহমান, ইউসুফ সেলু, অধ্যক্ষ নূর উদ্দিন খান, জাহাঙ্গীর আলম, শিরিন চৌধুরী, মামুন চৌধুরী, তুহিন চৌধুরী, বিজিত লাল দাস, সুদীপ বৈদ্য, শহিদুল ইসলাম, নোমান আহমদ প্রমুখ।

Manual3 Ad Code

অনষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোতাহির আলী।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৯৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30