শিরোনামঃ-

» শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাই’র মুক্তি লাভ

প্রকাশিত: ২৯. অক্টোবর. ২০১৭ | রবিবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আবদুল হাই সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

রবিবার (২৯ অক্টোবর) বেলা ১টার মিনিটে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তারা। এরআগে, গত বৃহস্পতিবার তাদের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল উচ্চ আদালতে খারিজ হওয়ায় তাদের জামিন আদেশ বহাল থাকে।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়ার নেতৃত্বাধীন বিচারপতি ইমান আলী, বিচাপতি সৈয়দ মাহমুদ হাসান, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর বেঞ্চ রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজের আদেশ দেন।

Manual1 Ad Code

গত ২ ফেব্রুয়ারি সিলেটের তারাপুর চা-বাগান লিজের ক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির বিষয়ে দায়ের করা মামলায় বিতর্কিত ব্যবসায়ী রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাই’কে ১৪ বছরের কারদন্ড দেন আদালত।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৫৮ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930