শিরোনামঃ-

» পূবালী ব্যাংক কর্মচারী সংঘ সিলেট আঞ্চলিক কমিটির অভিষেক ও আলোচনা সভা সম্পন্ন

প্রকাশিত: ২৯. অক্টোবর. ২০১৭ | রবিবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ পূবালী ব্যাংক কর্মচারী সংঘ সিলেট আঞ্চলিক কমিটির উদ্যোগে এক অভিষেক অনুষ্ঠান শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় পূবালী ব্যাংক বন্দর বাজার শাখার ৪র্থ তলায় অনুষ্ঠিত হয়।

পূবালী ব্যাংক কর্মচারী সংঘ সিলেট আঞ্চলিক কমিটির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম এবং আকমল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- পূবালী ব্যাংক কর্মচারী সংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী এস এম জামাল উদ্দিন।

Manual6 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম পাঠান, সহ সভাপতি আব্দুস সালাম, ঢাকা হেড অফিসের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সিলেট আঞ্চলিক কমিটির সহ-সভাপতি আজিজুর রহমান, নজির হোসেন, সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহাজাহান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

Manual8 Ad Code

এছাড়াও আরো বক্তব্য রাখেন মৌলভীবাজার, হবিগঞ্জ, নোয়াখালী, কুমিল্লা ও নারায়নগঞ্জের নেতৃবৃন্দ।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৫৯ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031