- সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ পেলেন ১০ সাংবাদিক
- সিলেট ডায়াবেটিক হাসপাতালে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- জ্বালানি তেল ও বিদ্যুতের মুল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে জামায়াতের বিক্ষোভ আজ
- সিলেট জেলা স্টেডিয়ামে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন
- সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের অবস্থান কর্মসুচী আজ
- সিলেটে বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
- সিলেটে নিহত ফাহিমার পরিবারের পাশে বিরোধী দলীয় নেতা
- বর্ষীয়ান রাজনীতিবিদ কিংবদন্তি তোফায়েল আহমেদের মৃত্যুতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের শোক
- ৪ জুন সিলেট বিভাগীয় যুবদলের আলোচনা সভা; প্রধান অতিথি নূরুল ইসলাম নয়ন এম.পি.
- বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন
» অবৈধভাবে পাথর উত্তোলন ও যৌন হয়রানি বন্ধে জেলা প্রশাসকের কাছে সুজনের স্মারকলিপি
প্রকাশিত: ২৪. অক্টোবর. ২০১৭ | মঙ্গলবার
স্টাফ রিপোর্টারঃ অবৈধভাবে পাথর উত্তোলন ও নারী ও শিশুদের প্রতি সহিংষতা (যৌন হয়রানি) বন্ধের দাবিতে সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ারের কাছে স্মারকলিপি প্রদান করেছেন সুজন-সুশাসনের জন্য নাগরিক সিলেট জেলা কমিটির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সহ-সভাপতি অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, অ্যাডভোকেট সৈয়দা শিরিন আক্তার, সম্পাদক অ্যাডভোকেট শাহ সাহেদা আখতার, সদস্য অ্যাডভোকেট জাকিয়া জালাল।
স্মারকলিপিতে বিভিন্ন দাবি বাস্তবায়নের কথা উল্লেখ করে বলা হয়- কোম্পানীগঞ্জ, ভোলাগঞ্জ, বিছনাকান্দি, জাফলং ও লোভাছড়ায় অবৈধভাবে পাথর উত্তোলনের কারণে পরিবেশ ও প্রতিবেশগত অবস্থা এবং জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।
অবৈধভাবে পাথর উত্তোলনকালে শাহ আরেফিন টিলা, জাফলং, বিছনাকান্দি ও লোভাছড়ায় গত ২৩ জানুয়ারি থেকে ১৬ অক্টোবর পর্যন্ত এই ৯ মাসে ২২ জন পাথর শ্রমিক নিহতসহ ১০ আহত হয়েছেন। প্রানহানীর পাশাপাশি বিলীন হচ্ছে জনবসতিসহ রাস্তাঘাট ও ভূ-খন্ড।
এতে বাংলাদেশের মানচিত্র থেকে উত্তর-পূর্বাঞ্চলের অংশবিশেষ হারিয়ে যাবার আশংকা রয়েছে। পাথরবাহী ভারী যান চলাচলের কারণে সিলেট-জাফলং ও সিলেট- কোম্পানীগঞ্জ সড়কের অবস্থা অত্যন্ত করুণ।
এছাড়া ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটছে। এতে প্রানহানীর সংখ্যা যেমন বাড়ছে তেমনি অজ্ঞাত সংখ্যক মানুষ পঙ্গুত্ব বরণ করছে।
নারী ও শিশুদের প্রতি সহিংষতা (যৌন হয়রানি) প্রসঙ্গে বলা হয়, গ্রাম ও শহরে সর্বত্রই প্রকট আকার ধারণ করছে যৌন হয়রানি। মেয়ে শিশু থেকে মধ্য বয়স্ক নারীরাও নির্যাতনের শিকার হচ্ছেন।
আজ মেয়ে শিশুর অভিভাবককে চরম আতংকের মধ্যে থাকতে হচ্ছে। এতে করে মেয়ে, কিশোরী ও নারীদের জীবনের স্বাভাবিকতা মারাত্মকভাবে নষ্ট হচ্ছে যা মানুষিক স্বাস্থ্যর জন্য চরম ক্ষতিকারক।
এছাড়া অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করা ও এক্ষেত্রে উচ্চ আদালতের নির্দেশনার বাস্তবায়ন, নারী ও শিশুদের প্রতি সহিংষতা (যৌন হয়রানি) বন্ধ করণ এবং ঢাকা সিলেট মহাসড়কে প্রানহানী দূর্ঘটনা রোধে যথাযথ ব্যবস্থা গ্রহন করার দাবি জানানো হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৫৫ বার
সর্বশেষ খবর
- সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ পেলেন ১০ সাংবাদিক
- সিলেট ডায়াবেটিক হাসপাতালে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- জ্বালানি তেল ও বিদ্যুতের মুল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে জামায়াতের বিক্ষোভ আজ
- সিলেট জেলা স্টেডিয়ামে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন
- সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের অবস্থান কর্মসুচী আজ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর