শিরোনামঃ-

» তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশিত: ২৪. অক্টোবর. ২০১৭ | মঙ্গলবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনের প্রতিষ্ঠা আগামী দিনের রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা দায়েরের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গবার (২৪ অক্টোবর) নগরীতে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী আহছানের সভাপতিত্বে ও ১০নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাংঠনিক সম্পাদক ও মদন মোহন  কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক রেজাউল ইসলাম সুমনের পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা প্রত্যাহার করুন অন্যতায় আপনাদের বিরুদ্ধে ছাত্র-জনতা বিক্ষোভ কর্মসূচি ঘোষনা করতে বাধ্য হবে। মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলায় গ্রেফতারী পরোয়ানা দায়ের করে জননেতা তারেক রহমানের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র সফল হতে দেবে না জাতীয়তাবাদী ছাত্রদল ইনশাল্লাহ। এসময় ছাত্রদল নেতৃবৃন্দ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক কৃষিমন্ত্রী প্রবীণ বিএনপি নেতা এম কে আনোয়ারের মৃতু্যূতে গভীর শোক প্রকাশ এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর ছাত্রদলের সাবেক বেসরকারী বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক  জিল্লুর রহমান জিল্লু, মহানগর ছাত্রদলের সিনিয়র সদস্য তপু বিশ্বাস, জাবেদ সিদ্দীকি, ইলিয়াস আহমদ, মছব্বির আহমদ, সুমন আহমদ, আহমদ চৌধুরী সুমেল, মহানগর ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক আব্দুল মুহিত নুন্নু, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য জাহেদ আহমদ, আব্দুল মুমিন, রোহিত পাল, মান্না দে, রুমন আহমদ, কাউছার আহমদ, সুদীপ দে, রণি তালুকদার, সাহেদ আহমদ, জনি রায়, মকসুদ আহমদ চৌধুরী, তারভীর আহমেদ,জামাল আহমদ, মিটু দাস, টিটু আহমদ, নুরুজ্জামান, নুরুল ইসলাম, সাব্বির আহমদ, ভৌমিক কর, বিক্রম, স্বপন ইসলাম, সারোয়ার হোসেন, আদনান বক্ত তানভীর, নোমান আহমেদ, সাজন আহমেদ, সয়মন চৌধুরী, রণি পাল, জুমন আহমেদ, সুমন দাস, মিজান আহমদ প্রমুখ।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮৩ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30