শিরোনামঃ-

» সাবেক মন্ত্রী এম কে আনোয়ার- এর ইন্তেকালে

প্রকাশিত: ২৪. অক্টোবর. ২০১৭ | মঙ্গলবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক সফল মন্ত্রী ও ৫ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য এম কে আনোয়ার-এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

Manual5 Ad Code

মঙ্গলবার (২৪ অক্টোবর) এক শোক বার্তায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারন সম্পাদক আলী আহমদ বলেন- দেশ ও জাতির চরম ক্রান্তিলগ্নে এম কে আনোয়ারের ইন্তেকালে জাতি একজন ভদ্র সজ্জন রাজনীতিবিদকে হারালো।

Manual5 Ad Code

এর ফলে যে অপুরনীয় ক্ষতি হয়েছে তা সহজে পুরণ হবার নয়। গৌরবোজ্জল রাজনীতির জন্য তিনি আজীবন জাতির কাছে শ্রদ্ধার পাত্র হিসেবে চির অমর হয়ে থাকবেন।

Manual4 Ad Code

নেতৃবৃন্দ বলেন- বর্ষিয়ান রাজনীতিবিদ মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদর্শের নির্ভিক যোদ্ধা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত সহচর এম কে আনোয়ার-এর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ মরহুম এম কে আনোয়ারকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এবং উনার পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৭৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30