- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
- তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল : মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে সিলেট এনডিএফের সমাবেশ
- সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা
- সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মুক্তিযোদ্ধা দলের পলাশের পদ অব্যাহতি
- সিসিক প্রশাসকের সঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্পিকার মুস্তাক আহমদের সাক্ষাৎ
» ভূটানের রাষ্ট্রদূতের সাথে সিলেট চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়
প্রকাশিত: ১৭. অক্টোবর. ২০১৭ | মঙ্গলবার
স্টাফ রিপোর্টারঃ দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে ভূটানের রাষ্ট্রদূত মিঃ সোনম তবদেন রাবগাই ও প্রতিনিধিদলের সাথে সিলেট চেম্বার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৬ অক্টোবর) বিকাল ৩টায় চেম্বার কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ এর সভাপতিত্বে সভায় ভূটানের রাষ্ট্রদূত বলেন- ভূটানের সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক দীর্ঘদিনের।
তিনি সিলেটের তামাবিল স্থলবন্দরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন- এই বন্দর ব্যবহারের মাধ্যমে ভূটানের সাথে সিলেট তথা বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তিনি দুই দেশের মধ্যে আঞ্চলিক বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে সার্ক ও বিমসটেকের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
এছাড়াও তিনি দুই দেশের পর্যটন শিল্পের উন্নয়নে যৌথভাবে কাজ করে যাওয়ার আহবান জানান। সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন- ভূটানের সাথে বাংলাদেশের চমৎকার বাণিজ্য সম্পর্ক রয়েছে। ভূটান থেকে তাজা ফল, নির্মাণ সামগ্রী, মসলা ইত্যাদি আমদানী হয়ে থাকে এবং বাংলাদেশ থেকে ভূটানে তৈরী পোষাক, মেলামাইন সামগ্রী, রাসায়নিক পদার্থ, ঔষুধ ইত্যাদি রপ্তানী হয়ে থাকে।
তিনি বলেন- দুই দেশের সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হলে বাংলাদেশের সাথে ভূটানের বাণিজ্য সম্পর্ক অনেক বৃদ্ধি পাবে। পাশাপাশি তিনি দুইটি দেশের মধ্যে পর্যটন শিল্পের বিকাশের প্রচুর সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভূটান এম্বেসীর কাউন্সেলর মিঃ কারমা ওয়াংজম, ফার্স্ট সেক্রেটারী মিঃ দোমাং, সিলেট চেম্বারের সহ-সভাপতি মো. এমদাদ হোসেন, সাবেক সভাপতি ফখর উদ্দিন আলী আহমদ, পরিচালক মুশফিক জায়গীরদার, ফালাহ উদ্দিন আলী আহমদ, সদস্য সালেহীন এফ নাহিয়ান, মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রভাষক মো. জিয়াউর রহমান টিটু ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন ভূটান এম্বেসীর কর্মকর্তা মিঃ টি ওয়াই রাবগাই, মিঃ কারমা ওয়াংমো, মিঃ সুকেশ চাকমা, সিলেট চেম্বারের পরিচালক মো. সাহিদুর রহমান, পিন্টু চক্রবর্তী, চন্দন সাহা, আব্দুর রহমান (জামিল), বিশিষ্ট সাংবাদিক মকসুদ আহমদ মকসুদ, দেবাশীষ দেবু, রবি কিরন সিংহ, শংকর দাস, মো. জাহিদুল ইসলাম, পাপ্পু তালুকদার প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৭১ বার
সর্বশেষ খবর
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর