শিরোনামঃ-

» রোটার‌্যাক্ট ক্লাব অব সিলেট গ্রীন বাডস কর্তৃক বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭. অক্টোবর. ২০১৭ | মঙ্গলবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট সদর উপজেলার মোঘলগাওস্থ “খুরশীদ আলী উচ্চ বিদ্যালয়ে” অদ্য সোমবার (১৬ অক্টোবর) রোটার‌্যাক্ট ক্লাব অব সিলেট গ্রীন বাডস কর্তৃক দুস্থ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং সকল শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

ক্লাবের সভাপতি রো. মো. রাসেল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান দু’টির চেয়ারম্যান হিসেবে সার্বিক পরিচালনায় ছিলেন যথাক্রমে রো. মো. সুমন আহমদ ও রো. মো. রাসেল মিয়া (ক্লাব সম্পাদক)।

অনুষ্ঠান দু’টিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ৭নং মোঘলগাও ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সামসুল ইসলাম টুনু। শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের জন্য রোটারেক্টরদের মহতি এই উদ্যোগের ভূয়সী প্রশংসা তার বক্তব্যের মধ্যে ফুটে উঠে।

Manual8 Ad Code

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী প্রবাসী আব্দুল মালিক মানিক মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কয়েছ তালুকদার। এছাড়াও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

Manual8 Ad Code

অনুষ্ঠান দু’টি সফল করতে দিক নির্দেশনায় ছিলেন মইনুদ্দিন আদর্শ মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান এক্স-রোটারেক্টর পিপি এনামুল হক চৌধুরী সুহেল এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং রোটার‌্যাক্ট ক্লাব অব সিলেট গ্রীন বাডস এর সাবেক সভাপতি রো. মো. মিনহাজুল আবেদীন।

Manual3 Ad Code

এতে উপস্থিত ছিলেন- ক্লাবের সাবেক সভাপতি রো. ফারহান আহমেদ সোয়েব, সদ্য সাবেক সভাপতি রো. মো. মাহবুব কামালী, সহ-সভাপতি রো. লায়েক আহমদ, সচিব রো. মো. তাইজুল ইসলাম রাজীব, সার্জেন্ট এ্যাট আর্মস রো. আমিনুল ইসলাম নানু, সদস্য রো. আশরাফ আহমদ, রো. বেলাল হোসেন, রোঃ আহমদ রুহেল, রো. এরশাদ আহমদ প্রমুখ।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫০৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30