শিরোনামঃ-

» সাংবাদিকদের সঙ্গে ফুটপাতে বসে চায়ের আড্ডায় সাবেক মেয়র কামরান

প্রকাশিত: ১২. অক্টোবর. ২০১৭ | বৃহস্পতিবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট নগরীর জিন্দাবাজারের ফুটপাতে সাংবাদিকদের সঙ্গে নিয়ে চা পান করলেন সিলেটের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদরউদ্দিন আহমদ কামরান। বেশ কিছু সময় চায়ের দোকানে বসে দিলেন আড্ডাও।

বুধবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর জিন্দাবাজার দিয়ে যাচ্ছিলেন বদর উদ্দিন আহমদ কামরান। এ সময় সহির প্লাজার সামনে সাংবাদিকদের দাড়িয়ে থাকতে দেখে তিনি গাড়ি থামিয়ে নেমে পড়েন।

Manual4 Ad Code

সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময়ের পর তাদের নিয়ে পাশে থাকা বাবলুর চায়ের দোকানে বেঞ্চে বসে পড়েন। কামরান এ সময় নিজেই চায়ের অর্ডার দেন এবং উপস্থিত সাংবাদিকদের নিয়ে চা পান করেন। প্রায় আধা ঘন্টা আড্ডার পর নিজ পকেট থেকে টাকা বের করে বিলও পরিশোধ করলেন তিনি।

Manual5 Ad Code

এ সময় সেখানে উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাব এর সিনিয়র সহ-সভাপতি ওয়েছ খছরু, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি মনসুর ও শেখ আশরাফুল আলম নাসির, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সাধারন সম্পাদক শংকর দাশ, সিলেট জেলা প্রেসক্লাব এর পাঠাগার সম্পাদক আব্দুল কাইয়ূম, বৈশাখী টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান মাইনুল হাসান টিটু, চ্যানেল আই এর ব্যুরো প্রধান সাদিকুর রহমান সাকী, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম, কার্যকরী সদস্য নুরুল ইসলাম, মোহনা টেলিভিশনের সিলেট প্রতিনিধি শিপার আহমদ, অনন্যা সাইবার ক্যাফের কর্মকর্তা শামীম আহমদ প্রমুখ।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30