শিরোনামঃ-

» জামায়াত-বিএনপির পৃষ্ঠপোষক সরকারী দলের ৩৫ এমপির তালিকা প্রধানমন্ত্রীর হাতে

প্রকাশিত: ১০. অক্টোবর. ২০১৭ | মঙ্গলবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রায় ১ মাস আগে ঘোষণা দিয়েছিলেন দলের মধ্যে অনুপ্রবেশকারী ও হাইব্রিড। এ তালিকার পাশাপাশি বর্তমান সংসদের কোন কোন এমপি বিএনপি ও জামায়াত নেতাদের পৃষ্ঠপোষকতা করছেন সেটিও তৈরির নির্দেশ দেয়া হয়েছিল সরকারি একটি সংস্থাকে।

সোমবার (৯ অক্টোবর) এ সংক্রান্ত ৩৫ জন আওয়ামী লীগের সংসদ সদস্যের নামের তালিকা এবং তারা কিভাবে জামায়াত-বিএনপিকে পৃষ্ঠপোষকতা করছেন তার বিশদ বিবরণ দেয়া হয়েছে প্রতিবেদনে।

Manual6 Ad Code

সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে- রাজশাহী বিভাগে আনুপাতিক হারে বেশি এমপির বিরুদ্ধে জামায়াত-বিএনপির পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে।

Manual2 Ad Code

রাজশাহী বিভাগে ৮ জন এমপির বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে।

এছাড়া চট্টগ্রাম বিভাগের ৬ জন, ঢাকা বিভাগের ৬ জন, খুলনার ৫ জন, সিলেট বিভাগে ১ জন, ময়মনসিংহে ২ জন, রংপুরে ৪ জন এবং বরিশালে ৩ জন এমপির নাম তালিকায় এসেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে- তালিকায় নাম আসা এমপিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা টাকার বিনিময়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের পক্ষে কাজ করছেন। এমনকি তারা টাকা নিয়ে মামলার আসামিদেরও পক্ষে অবস্থান নিয়েছেন।

Manual8 Ad Code

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে অবৈধ সুযোগ সুবিধা নিয়ে বিএনিপ-জামায়াতের লোকদের নেয়া হচ্ছে।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৭৭ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031