- গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সাধারণ সভা ৯ সেপ্টেম্বর সফলের আহ্বান
- ওসমানী হাসপাতালে রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ ২টায়
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের অংশীজন সভা অনুষ্ঠিত
- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
- বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান : আতাউর রহমান
- সিলেটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- সিলেট উইমেন চেম্বারের নির্বাচিত পর্ষদের ১ বছর পূর্তিতে যা বললেন সভাপতি শম্পা
- ফ্রি ডায়াবেটিস শনাক্তকরণ ক্যাম্প উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- আগস্ট মাসে সিলেটের সড়কে দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৪৭ জনের
- শাহ্ খুররাম ডিগ্রি কলেজ সংলগ্ন ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী
» নগরীতে গোরস্থান দখলে হামলার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত: ০৯. অক্টোবর. ২০১৭ | সোমবার
স্টাফ রিপোর্টারঃ সিলেটের নোয়াগাঁও সাদিপুর-২ এলাকার গোরস্থান দখলে হামলার প্রতিবাদে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী) চেয়ারম্যান বঙ্গদ্বীপ এম এ ভাসানী।
তিনি তার বক্তব্যে বলেন- আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গোরস্তানের জায়গা দখল করতে গিয়ে সন্ত্রাসীরা ঔদ্যত্য দেখিয়েছে, আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে।
অবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। তারা নিরীহ মখলিছ-হানিফ পরিবারের মালামাল লুটপাট করেছে। এমনকি, মা-বোনদের উপরও হামলা চালিয়ে আহত করেছে। এটা সভ্যতা ও আইনের শাসনের প্রতি বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন।
তিনি ভূমি দস্যু কবির, আলী ও তাদের বাহিনীকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানান।
মানববন্ধনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ন্যাপ ভাসানী-সিলেটের আহ্বায়ক ডা. এম এ কিবরিয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, লেখক ইমতিয়াজ রহমান ইনু, সমাজকর্মী আব্দুস সালাম, শেখ মো. হানিফ উদ্দিন, মো. ফয়জুল কবির, মো. রাজুল ইসলাম সহ সিলেট মহানগর ও নোয়াগাঁও সাদিপুর (২) এলাকার বিভিন্ন সংগঠনের সদস্য, সচেতন নাগরিকসহ সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর সকালে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কোতোয়ালি থানার মেন্দিবাগ এলাকার মর্তুজ আলীর দুই ছেলে কবির আহমদ ও তার ভাই আলী হোসেন একটি ট্রাকে করে ৪০/৫০ জন সন্ত্রাসী নিয়ে শাহপরাণ থানার নোয়াগাঁও সাদিপুর (২) এলাকার মখলিছ ও হানিফ পরিবারের দখলে থাকা গোরস্তান দখলের জন্য হামলা চালায়। এতে নারীসহ মোট ৩ জন আহত হন। তারা হলেন শেলি বেগম, আবু সাঈদ সাজুল ও মাইদুল ইসলাম। মারাত্মক আহত অবস্থায় তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৬০৬ বার
সর্বশেষ খবর
- গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সাধারণ সভা ৯ সেপ্টেম্বর সফলের আহ্বান
- ওসমানী হাসপাতালে রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ ২টায়
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের অংশীজন সভা অনুষ্ঠিত
- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
- বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান : আতাউর রহমান
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর