শিরোনামঃ-

» জনতা ব্যাংকের এনভায়রনমেন্টাল রিক্স মেনেজমেন্ট সাসটেইনেবল এন্ড গ্রীণ ফাইন্যান্স শীর্ষক কর্মশালা

প্রকাশিত: ০৮. অক্টোবর. ২০১৭ | রবিবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ জনতা ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়ের এনভায়রনমেন্টাল সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিট এর উদ্যোগে সিলেট বিভাগীয় কার্যালয়ের সার্বিক সহযোগিতায় এনভায়রনমেন্টাল রিক্স মেনেজমেন্ট সাসটেইনেবল এন্ড গ্রীণ ফাইন্যান্স শীর্ষক কর্মশালা শনিবার (৭ অক্টোবর) বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিট এর সহকারী মহাব্যবস্থাপক আহমদ মুখলেসুর রহমানের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জনতা ব্যাংক লিমিটেড বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. রিয়াজুল ইসলাম।

Manual4 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়ের সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিট এর উপ-মহাব্যবস্থাপক মো. জয়নাল আবেদীন।

প্রধান অতিথি জনতা ব্যাংক লিমিটেড বিভাগীয় কার্যালয়ের মহা ব্যবস্থাপক মো. রিয়াজুল ইসলাম তার বক্তব্যে সৌর শক্তি, বায়োগ্যাস, বর্জ্য পরিশোধন প্ল্যান্ট ও ইটভাটার কার্বন নির্গমন হ্রাসের উদ্দেশ্যে সমমানের প্রযুক্তি সম্পন্ন প্ল্যান্ট স্থাপন খাতে অর্থায়নের প্রতি গুরুত্বারোপ করে সাসটেইনেবল এন্ড গ্রীণ ফাইন্যান্সের জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন।

Manual5 Ad Code

দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় জনতা ব্যাংক লিমিটেড সিলেট বিভাগীয় কার্যালয় এর আওতাধীন বিভিন্ন শাখার ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৭৭ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031