শিরোনামঃ-

» গুডউইল অ্যাম্বাসেডর হলেন সুমাইয়া শিমু

প্রকাশিত: ০১. অক্টোবর. ২০১৭ | রবিবার


Manual5 Ad Code

সিলেট বাংলা নিউজ মিডিয়া ডেস্কঃ সম্প্রতি বাংলাদেশে অবস্থিত আন্তর্জাতিক সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের ‘গুডউইল অ্যাম্বাসেডর’ হলেন জনপ্রিয় টিভি অভিনেত্রী সুমাইয়া শিমু। ঈদের পরপরই এই সংস্থাটির হয়ে কাজ শুরু করেছেন তিনি। এরইমধ্যে রোহিঙ্গাদের ক্যাম্পেও গিয়েছেন। সেখানে থেকে অসহায় রোহিঙ্গাদের পাশে থাকার জন্য দল মত শ্রেণী নির্বিশেষ সবাইকে আহ্বান জানিয়েছেন এই মডেল ও অভিনেত্রী।

Manual7 Ad Code

‘গুডউইল অ্যাম্বাসেডর’ হিসেবে কাজ করা প্রসঙ্গে সুমাইয়া শিমু বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় এক প্রাপ্তি। এই প্রাপ্তি অনেক সম্মানের, ভালোলাগারও বটে। একজন শিল্পী হিসেবে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এমনিতেই আমার অনেক কাজ করা উচিত বলে আমি মনে করি।

কিন্তু তারপরও একটি আন্তর্জাতিক সংস্থা আমাকে গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত করেছেন সামাজিক কাজগুলোতে মানুষের পাশে থাকার জন্য, সচেতনতা সৃৃষ্টির জন্য। এটা আমার জন্য সত্যিই গর্বের বিষয়। আমি আমার সাধ্যমতো এই সংস্থার পক্ষে নিবেদিত হয়ে কাজ করে যাবো।’

Manual5 Ad Code

সুমাইয়া শিমু আরও জানান- এরইমধ্যে তিনি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে ড. আফসার আহমেদের অধীনে ‘শিক্ষা ও আর্থ সামাজিক বাস্তবতার প্রেক্ষাপটে বাংলাদেশে টেলি-প্লে অভিনয়ে নারীর ভূমিকা’ বিষয়ে পিএইচডি সম্পন্ন করেছেন। এখন শুধু মৌখিক পরীক্ষা বাকী রয়েছে। এর বাইরে গেলো ঈদে শিমু অভিনীত দর্শকপ্রিয় নাটকের মধ্যে ছিলো- সালাহ উদ্দিন লাভলুর ঈদ ধারাবাহিক ‘মনসুর মালা’, এস এ হক অলিকের ‘স্বঘোষিত গোয়েন্দা’ ও ‘লাভ ম্যারেজ উইথ অ্যারেঞ্জ ম্যারেজ’।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৬৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930