শিরোনামঃ-

» রোহিঙ্গাদের জাতিগত নিধনের প্রতিবাদে শাহপরান গেইটে সমাবেশ ও গণমিছিল

প্রকাশিত: ২৮. সেপ্টেম্বর. ২০১৭ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা ও জাতিগত নিধনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে জামিয়া ইসলামিয়া হাফিজিয়া দারুল হাদীস হযরত শাহপরান (রহ.) এর হুদহুদ আবনা ও ফুযালা পরিষদ।

Manual4 Ad Code

শহরতলীর শাহপরান গেইটে বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এ বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

শাহপরান গেইটে মিছিলপূর্ব সমাবেশে পরিষদের প্রধান উপদেষ্ঠা হাফিজ শায়খ আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জামেয়ার শিক্ষা সচিব হাফিজ মাওলানা তজম্মুল আমীন। মাওলানা মঞ্জুর আহমদ, হাফিজ মাওলানা মুফতি খালেদ হাসান যুবায়ের কাসেমী ও হাফিজ মাওলানা জাহিদ আহমদের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- মুফতি মাওলানা রশিদ আহমদ, মাওলানা মুস্তাফা কামাল, মুফতি নুরুল আলম জাবের, মাওলানা জাহিদ চৌধুরী, মাওলানা আব্দুল হাকিম, মাওলানা জাবির আহমদ, মাওলানা আবিদুর রহমান জাহাঙ্গির, মাওলানা আব্দুস সামাদ, মাওলানা নুরুল করিম, মাওলানা খালেদ মোহাম্মদ, মাওলানা লোকমান আহমদ, মাওলানা ইমদাদুল্লাহ, মাওলানা সুলতান মাহমুদ, হাফিজ তোফায়েল আহমদ, মো. ফাহিম আহমদ, মাওলানা দেলোয়ার, মাওলানা আমিমুল এহসান, মাওলানা শাকিল আহমদ, মাওলানা আলি হুসেইন, মাওলানা জুনেদ আহমদ, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা ইসমাইল, মাওলানা ফাইয়্যাজ, মাওলানা শওকত আহমদ, মো. অলি উল্লাহ আরমান, সাদিক আহমদ, মাওলানা হাফিজুল্লাহ, মুখলিছুর রহমান, মাওলানা আব্দুর রহমান, মাওলানা হাসান আহমদ, মাওলানা ফয়জুল হাসান প্রমুখ।

সমাবেশ শেষ বিশাল গণমিছিল শাহপরান গেইট থেকে শুরু হয়ে খাদিমপাড়া ঘুরে জামিয়া ইসলামিয়া হাফিজিয়া দারুল হাদীস হযরত শাহপরান (রহ.) মাদ্রাসার সামনে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামেয়ার শিক্ষা সচিব হাফিজ মাওলানা তজম্মুল আমীন বলেন, মিয়ানমান সরকার রোহিঙ্গাদের নাগরিকত্ব স্বীকার করে না। নাগরিকত্বই রোহিঙ্গা সমস্যার মূল কারন। এর সমাধান মিয়ানমার সরকারকেই করতে হবে। রোহিঙ্গা মুসলমানরা যাতে নিরাপদে নিজ দেশে ফেরত এবং শান্তিতে বসবাস করতে পারে তার যথাযত ব্যবস্থা তাদেরকেই নিতে হবে। বাংলাদেশের উচিত আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে বাধ্য করা।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৯৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30