শিরোনামঃ-

» সাংবাদিকরা হচ্ছেন দেশের সম্পদ ও জাতির বিবেক: প্রধান তথ্য কর্মকর্তা

প্রকাশিত: ২৮. সেপ্টেম্বর. ২০১৭ | বৃহস্পতিবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সাংবাদিকদের কলম হচ্ছে শক্তিশালী অস্ত্র, সাংবাদিকরা দেশের সম্পদ। তথ্য প্রযুক্তির সাহায্যে লিখনীর মাধ্যমে সাংবাদিকরাই সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে সমাজ এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় সিলেট অনলাইন প্রেসক্লাব মিলনায়তনে অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ তথ্য অধিদপ্তরের প্রধান কর্মকর্তা কামরুন নাহার উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন- মিডিয়াকে জাতির বিবেক বলা হয়, সাংবাদিকরা মানুষকে পথ দেখান। সাংবাদিকরা যা চান, সরকারও তা চায়। তিনি বর্তমান সরকারকে মিডিয়া বান্ধব উল্লেখ করে বলেন, সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নের অগ্রসৈনিক হচ্ছেন সাংবাদিকরা।

Manual5 Ad Code

তথ্য অধিদপ্তরের প্রথমবারের মতো একজন প্রধান তথ্য কর্মকর্তা হলেন নারী। প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহার সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যক্রমের ভুয়সী প্রশংসা করে বলেন, অনলাইন গনমাধ্যমের কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এই প্রেসক্লাব অগ্রণী ভূমিকা রাখবে। সিলেট অনলাইন প্রেসক্লাব বাংলাদেশে অনলাইন সংবাদ কর্মীদের জন্য রোল মডেল হিসেবে কাজ করবে।

Manual7 Ad Code

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তথ্য অধিদপ্তরের উপ প্রধান তথ্য কর্মকর্তা মাসুদা খাতুন, সিলেট বিভাগীয় তথ্য অফিসের উপ-পরিচালক জুলিয়া জেসমিন মিলি, হবিগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা মো. সালাহ উদ্দিন।

Manual4 Ad Code

এছাড়া প্রেসক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কোষাধক্ষ মেহেদি কাবুল, কার্যকরি পরিষদের সদস্য, শিব্বির আহমদ ওসমানী, ফারহানা বেগম হেনা, সাধারণ সদস্য মো. কামাল আহমদ, আফরোজ খান, জাবেদ আহমদ, উদয় জুয়েল, পারভেজ আহমদ, ফাহাদ মারুফ প্রমুখ।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮২ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930