শিরোনামঃ-

» কোন ষড়যন্ত্রই বিএনপিকে দমিয়ে রাখতে পারবেনা : নাসিম হোসেইন

প্রকাশিত: ২১. সেপ্টেম্বর. ২০১৭ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন বলেন- সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে বিএনপি নেতাকর্মীদের দেশনেত্রী বেগম খালেদা হাতকে শক্তিশালী করতে কাজ করতে হবে। মনে রাখতে হবে, কোন ষড়যন্ত্রই বিএনপিকে দমিয়ে রাখতে পারবেনা।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগরের ১১নং ওয়ার্ড শাখার উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual1 Ad Code

বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেন- তৃণমূলের বিএনপির অঙ্গসংগঠনকে গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সকলের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই দলকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।

সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি হাজী আব্দুল কাইয়ূম জালালী পংকী বলেন- বিএনপির ধারাবাহিক সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ করে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। যাতে কোন ধরণের ষড়যন্ত্রকারী বিএনপির এই সুসংগঠিত দলে ঢুকে ষড়যন্ত্র না করতে পারে।

Manual6 Ad Code

১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী আমিনুর রশিদ খোকন এবং সাধারণ সম্পাদক শেখ কবির আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মহানগর বিএনপির সহ সভাপতি হুমায়ুন কবির শাহীন, মহানগর বিএনপির উপদেষ্টা আলা উদ্দিন বাদশা, যুগ্ম-সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, শহর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কমিশনার কামাল মিয়া, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক লায়েক আহমদ, মহানগর বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম, মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবুল ফাত্তাহ সুহেল, সহ-কর্মসংস্থান সম্পাদক নাজমূল হোসেন রিপন, ১১নং ওয়ার্ড বিএনপির উপদেষ্টা হাজী মাহমদ মিয়া, আব্দুল কাইয়ূম, সিনিয়র সহ-সভাপতি আশরাফ উদ্দিন, সহ-সভাপতি আব্দুল তাহির, মন্তাজ আহমদ, সহ-সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সাহেদ আহমদ, সুরুজ আহমদ, আব্দুল হান্নান, কয়েছ আহমদ, মহানগর বিএনপির সদস্য সিরাজ খান, রাজীব কুমার দে রাজু, ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ, মহানগর বিএনপির সদস্য কুরআন তেলাওয়াত করেন আব্দুর রহিম তালুকদার, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আরিফুর রহমান, হানিফ আহমদ, সহ-সাধারণ সম্পাদক রুবেল আহমদ।

Manual6 Ad Code

এসময় আরো উপস্থিত ছিলেন- মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মতছির, জেলার সহ-সাংগঠনিক সম্পাদক এম এ হাসান, ১১নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক সেলিম খান মাসুদ, মুজিবুর রহমান, সাগর সেন, মকসুদুল করিম ইমন, আসাদ খান সাদি, সাব্বির আহমদ, আবুল আহমদ, রুমন আহমদ, সানি আহমদ, আব্দুল গফফার শান্ত, বাবলা চৌধুরী, শিবলু আহমদ, ওমর ফারুক সোহাগ, এস এম জুবায়ের, সাদ্দাম আহমদ প্রমুখ।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30