শিরোনামঃ-

» সিলেটে এই প্রথমবারের মতো কোন নারী ‘সিসিক’ ৫নং ওয়ার্ডে সাধারণ আসনে নির্বাচন করছেন

প্রকাশিত: ১০. সেপ্টেম্বর. ২০১৭ | রবিবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে ৫নং ওয়ার্ডের সাধারণ আসনে সম্ভাব্য মহিলা কাউন্সিলর প্রার্থী হচ্ছেন মিডিয়া ব্যাক্তিত্ব ও বিশিষ্ট সমাজসেবী নিলুফা সুলতানা চৌধুরী লিপি।

Manual8 Ad Code

ব্যক্তিগত জীবনে সংস্কৃতমনা বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব ও সমাজসেবী এই নারী- নোলক সোস্যাল এ্যান্ড কালচারাল এসোসিয়েশন’র প্রতিষ্ঠাতা পরিচালক এবং বাংলাদেশ বেতার সিলেট এর নাট্য, আবৃত্তি শিল্পী ও উপস্থাপক।

Manual8 Ad Code

সিলেট বাংলা নিউজ ডটকম এর রিপোর্টারের সাথে সাক্ষাৎকালে তিনি জানান, এই ওয়ার্ডের বেকার যুবক ও নারীদের কর্মমূখী প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদের যোগ্য করে গড়ে তোলতে, বাল্যবিবাহ, যৌতুক ইভটিজিং, মাদকদ্রব্যের কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে চান। তাঁকে নির্বাচিত জনকল্যাণে এই এলাকার মানুষের পাশে থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

Manual3 Ad Code

তিনি আশা করেন মানুষ তাঁর মেধা, দক্ষতা ও যোগ্যতায় বিবেচনা করে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ্।

এই সংবাদটি পড়া হয়েছে ১১৩৭ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031