- মে মাসে সিলেটের সড়কে ৫১ জনের প্রাণহানী
- সিলেটে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ডেঙ্গু প্রতিরোধে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সচেতনতামূলক র্যালি
- সহির প্লাজা ও খয়রুন প্লাজার নতুন কমিটি গঠন
- সিলেটে চা শ্রমিকদের মধ্যে ব্যাটারী চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ
- দেশের স্বার্থ বিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করুন : সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী চিন্তাধারাই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ : ইমদাদ হোসেন চৌধুরী
- সিলেটে মৎস্য অধিদপ্তরের অবহিতকরণ সভা
- সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উপলক্ষে রেজিষ্ট্রেশন কার্যক্রম এর উদ্বোধন
» মুক্তিযোদ্ধার উপর হামলা ৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
প্রকাশিত: ০৬. সেপ্টেম্বর. ২০১৭ | বুধবার
স্টাফ রিপোর্টারঃ সিলেটে মুক্তিযোদ্ধা ও তার প্রবাসী সন্তানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বুধবার (৬ সেপেটম্বর) বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সদরের পুরাণ কালারুকা গ্রামের বীর মুক্তিযোদ্ধা তজম্মুল আলীর পুত্র মুজির আহমদ বাদী হয়ে এসএমপি’র জালালাবাদ থানায় এ অভিযোগ দায়ের করেন।
এজাহারে যাদের আসামী করা হয়েছে তারা হচ্ছে এসএমপি সিলেট-এর জালালাবাদ থানার পুরাণ কালারুকা লামাপাড়ার রুবেল (২৫), কমর আলী (৪৯), রুমেল (২৪), ফজর আলী (৩৫), দুুলাল (২৬), জাহেদ (৩০), ইসলাম উদ্দিন, ফুল মিয়া (২৮) ও মুদ্দিন (২২) সহ অজ্ঞাতনামা আরো ২/৩ জন।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় সিলেট সদরের জালালাবাদ থানাধীন ইসলামগঞ্জ বাজারের পাশে এ ঘটনা ঘটে। গ্রামীণ বিরোধের জের ধরে পুরাণ কালারুকা গ্রামের রুবেল, রুমেল, কমর আলীসহ ১০/১২ জনের একদল লোক কালারুকা গ্রামের বীর মুক্তিযোদ্ধা তজম্মুল আলীর উপর আকস্মিক হামলা চালায়।
হামলাকারীরা মুক্তিযোদ্ধা তজম্মুল আলীকে মারপিট হত্যার চেষ্টা করে এবং তজম্মুল আলীর ছেলে মুশতাক আহমদকে ধারালো অস্ত্র দিয়ে কোপিয়ে গুরুতর আহত করে। হামলায় মশতাক আহমদের একটি দাঁত ঘটনাস্থলে ভেঙ্গে পড়ে এবং তার দাঁতের চোয়ালী ফেঁটে যায়।
এছাড়াও শরীরের বিভিন্ন অঙ্গে গুরুতর রক্তাক্ত জখম হয়। এসময় হামলাকারীরা মশতাকের কাছ থেকে দেড়লাখ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগে প্রকাশ।
আশংকাজনক অবস্থায় মুশতাক ও তার পিতা মুক্তিযোদ্ধা তজম্মুল আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মুশতাকের দেহে অস্ত্রোপচার করা হয় এবং তাকে ঢাকাস্থ ডেন্টাল মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম এজাহার প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান- থানার এসআই অঞ্জন কুমার দে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিক তথ্যের যাচাই শেষে মামলা রুজু করা হবে বলে জানান তিনি।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৫৩ বার
সর্বশেষ খবর
- মে মাসে সিলেটের সড়কে ৫১ জনের প্রাণহানী
- সিলেটে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ডেঙ্গু প্রতিরোধে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সচেতনতামূলক র্যালি
- সহির প্লাজা ও খয়রুন প্লাজার নতুন কমিটি গঠন
- সিলেটে চা শ্রমিকদের মধ্যে ব্যাটারী চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর