- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
- তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল : মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে সিলেট এনডিএফের সমাবেশ
- সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা
- সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মুক্তিযোদ্ধা দলের পলাশের পদ অব্যাহতি
- সিসিক প্রশাসকের সঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্পিকার মুস্তাক আহমদের সাক্ষাৎ
» ড্রাইভারের মোবাইলে আলাপচারিতা; বাস উল্টে আহত ২০
প্রকাশিত: ০৪. সেপ্টেম্বর. ২০১৭ | সোমবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ ঈদের আগে যে সড়ক কিছুক্ষণ পরপর যানজটে স্থবির হয়ে পড়ছিল, সেই সড়ক এখন ফাঁকা। এই সুযোগে জয়পুরহাট থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসের চালক প্রচণ্ড গতি তোলেন।
এই বেপরোয়া গতির মধ্যেই আবার মোবাইল ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এতে একপর্যায়ে তিনি নিয়ন্ত্রণ হারান। বাসটি আচমকা সড়কে উল্টে যায়। এ দুর্ঘটনায় আহত হন অন্তত ২০ জন। একজনের হাত বিচ্ছিন্ন হয়ে যায়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার (৩ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের স্কয়ার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতালে চিকিৎসাধীন বাসযাত্রী আসলাম মিয়া, মোস্তফা কামাল, সুলতান আহমেদসহ অনেকই জানান, সড়ক ফাঁকা থাকায় হানিফ এন্টারপ্রাইজের বাসটির চালক দ্রুতগতিতে চালাচ্ছিলেন। দুর্ঘটনার সময় তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন।
বাসটি হঠাৎ রাস্তার ওপর উল্টে পড়ে। এতে যাত্রীরা আহত হন। এলাকাবাসী, পুলিশ ও মির্জাপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে অংশ নেন। আহত লোকজনের মধ্যে ১৩ জনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়।
মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, চালক বাসটি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলছিলেন বলে যাত্রীদের কাছে তিনি শুনেছেন।
কুমুদিনী হাসপাতালে পরিচালক দুলাল চন্দ্র পোদ্দার জানান, আহত লোকজনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের মধ্যে একজনের হাত দুর্ঘটনাস্থলে কাটা পড়েছে। উন্নত চিকিসার জন্য কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হরিপদ জানান, বাসের চালক ও সহকারী পলাতক। বাসটি পুলিশের হেফাজতে।
এই সংবাদটি পড়া হয়েছে ৬২৯ বার
সর্বশেষ খবর
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর