শিরোনামঃ-

» কুচাই ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়নের উদ্বোধন

প্রকাশিত: ২৮. আগস্ট. ২০১৭ | সোমবার

Manual1 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেছেন- দেশ জাতি আজ চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। অবৈধ আওয়ামী বাকশালী সরকার গনতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে তারা অবৈধভাবে পুনরায় ক্ষমতা দখলের পায়তারা করছে।

Manual8 Ad Code

গনতন্ত্র পুনরুদ্ধার ও সুশাসন প্রতিষ্ঠার বৃহত্তর স্বার্থে শহীদ জিয়ার সৈনিকদের অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় খুব স্বল্প সময়ে মধ্যে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই দেশে গনতন্ত্র পুনরুদ্ধার হবে ইনশাআল্লাহ।

Manual2 Ad Code

তিনি রবিবার (২৭ আগস্ট) সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার ৪নং কুচাই ইউনিয়ন বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন কর্মসুচীর উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual5 Ad Code

জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলার সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ফয়েজের সভাপতিত্বে, বিএনপি নেতা আব্দুর রহিম ও তৌফিক উজায়েদ সোহেল এর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি আবুল খায়ের ভুইয়া, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক সাবেক এমপি শাম্মী আক্তার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট-৩ আসনের সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি হাজী শাহাব উদ্দিন ও সাধারন সম্পাদক শামীম আহমদ, মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মুকুল মোর্শেদ।

মাওলানা জিল্লুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা আব্দুল লতিফ খান, আলী আহমদ সাজাই, নজরুল ইসলাম, মকসুদ আহমদ, আমিনুল ইসলাম মাক্কু, আসাদ মিয়া রুকন, ফখরুল ইসলাম রুমেল, আব্দুল হাসিব, আরিফুল ইসলাম টিপু, মকসুদুল করিম নোহেল, সুন্দর আলী, নাজমুল ইসলাম,  সৈয়দ ফয়জুল ইসলাম সপু, আশরাফ উদ্দিন আলিম, হাজী গোলজার আহমদ, আব্দুল গাফফার, নাজমুল হক, জাহেদ আহমদ মেম্বার, শামীম আহমদ চৌধুরী, সাবেক মেম্বার জামাল আহমদ, সাবেক মেম্বার এনাম আহমদ, রেজওয়ান আহমদ রেজন, আলতাফুর রহমান টিপু, আব্দুর রহমান, সুহেল আহমদ, সাজ্জাদুর রহমান, জাবেদ আহমদ, শফিক উদ্দিন, আশিক মিয়া, সেলিম আহমদ, দুদু মিয়া, সেলিম আহমদ, সজিব আহমদ, তালহা আহমদ, সুলতান আহমদ, জাকির হোসেন, সাজ্জাদ হোসেন, জাবের আহমদ, কাউসার আহমদ, নাজিম উদ্দিন ও শায়েখ আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30