শিরোনামঃ-

» এটা কোন জনসভা নয়; ট্রেনের টিকেটের জন্য মানুষের ভীড়

প্রকাশিত: ২০. আগস্ট. ২০১৭ | রবিবার


Manual5 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট নিতে দ্বিতীয় দিনের মতো শনিবারও রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ভিড় করেছে হাজারো মানুষ। প্রথম দিনের তুলনায় শনিবার টিকিট প্রত্যাশীদের ভিড় অনেক বেশি।

রাত থেকেই কমলাপুর রেলস্টেশনে টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। ভোরের পর প্লাটফর্ম ছাপিয়ে সেই লাইন চলে যায় বহুদূর। সকাল আটটা থেকে অগ্রিম টিকেট দেওয়া হচ্ছে। শনিবার দেয়া হচ্ছে ২৮ আগস্টের টিকিট। বিকাল ৫টা পর্যন্ত টিকিট বিক্রি করবে রেলওয়ে কর্তৃপক্ষ।

Manual3 Ad Code

অগ্রিম টিকিট বিক্রির ২৩টি কাউন্টারে টিকিট সংগ্রহ করতে লোকজনের দীর্ঘ সারি দেখা যায়। সবচেয়ে দীর্ঘ ও ভীড় বেশি দেখা গেছে-উত্তরাঞ্চলের ট্রেনগুলোর লাইনে।

Manual3 Ad Code

লাইনে অপেক্ষমান অনেকেই টিকিট পেতে গভীর রাতে লাইনে এসে দাঁড়িয়েছেন। কেউ কেউ আবার রাত কাটিয়েছেন রেলস্টেশনে। আইন-শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে যাত্রীদের সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে দেখা গেছে।

Manual4 Ad Code

পুরুষের তুলনায় নারীদের কাউন্টারেও টিকিটপ্রত্যাশীদের ভীড়। তাদেরকেও লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে টিকিট সংগ্রহ করতে দেখা গেছে।

রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে- সোম ও মঙ্গলবার টিকিট প্রত্যাশীদের চাপ বেশি থাকবে। কারণ এই ২ দিন বিক্রি হবে যথাক্রমে ৩০ ও ৩১ আগস্টের টিকিট। এই ২ দিন সবচেয়ে বেশি মানুষ ঢাকা ছাড়বেন। আবার কেউ কেউ ৩১ আগস্ট অফিস করেই ঢাকা ছাড়বেন।

ঈদে ঘরমুখো মানুষের জন্য গতকাল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল দেয়া হয় ২৭ আগস্টের টিকিট। শনিবার দেয়া হচ্ছে ২৮ আগস্টের টিকিট। এছাড়া রবি, সোম ও মঙ্গলবার যথাক্রমে ২৯, ৩০ ও ৩১ আগস্টের আগাম টিকিট বিক্রি হবে।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৭ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031