শিরোনামঃ-

» রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক; সঙ্গে আছেন ২ মন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত: ১৭. আগস্ট. ২০১৭ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বুধবার (১৭ আগস্ট) সন্ধ্যায় দেখা করতে বঙ্গভবনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সঙ্গে আছেন ২ মন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল। ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বৈঠক চলছে।

বৈঠক সূত্র জানিয়েছে- দেশের বন্যা পরিস্থিতিসহ সার্বিক বিষয় নিয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধানমন্ত্রী। সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক এবং অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রধানমন্ত্রীর সঙ্গে বঙ্গভবনে অবস্থান করছেন।

Manual3 Ad Code

জানতে চাইলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিক বলেন- রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎ করেছেন।

Manual3 Ad Code

এ সময় রাষ্ট্রপতি বন্যায় মানুষের কষ্ট লাঘবে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিদের বন্যাপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

সরকারি সূত্রে জানা গেছে- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছানোর আগে সেখানে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদের ও মাহবুবে আলম। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual3 Ad Code

উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিতে সংবিধানের ৯৬ অনুচ্ছেদের যে পরিবর্তন ষোড়শ সংশোধনীতে আনা হয়েছিল, তা সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় দেন ১ আগস্ট।

ষোড়শ সংশোধনীর রায়ের পর্যবেক্ষণে প্রধান বিচারপতি দেশের রাজনীতি, সামরিক শাসন, নির্বাচন কমিশন, দুর্নীতি, সুশাসন ও বিচার বিভাগের স্বাধীনতাসহ বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরেন।

Manual6 Ad Code

তাতে ‘বঙ্গবন্ধুকে কটাক্ষ ও অবমূল্যায়ন’ করা হয়েছে অভিযোগ করে রায়ে সংক্ষুব্ধ হন সরকারি দলের মন্ত্রী, সংসদ সদস্য এবং ক্ষমতাসীন দল ও জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা। যদিও রায়ের পর থেকে এটিকে ‘ঐতিহাসিক’ রায় বলে আসছে বিএনপি।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৩৪ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031