শিরোনামঃ-

» জাতীয় শোক দিবসে মহানগরীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

প্রকাশিত: ১৪. আগস্ট. ২০১৭ | সোমবার


Manual6 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগরীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

Manual7 Ad Code

রোববার (১৩ আগস্ট) ধানমন্ডি ৩২ নম্বরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

Manual4 Ad Code

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ধানমন্ডি ৩২ নাম্বারের পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। পুলিশের পাশাপাশি এই এলাকায় সাদা পোশাকেও দায়িত্ব পান করবেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। শোক দিবসের অনুষ্ঠানে আসা সবাইকে আর্চওয়ে গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে।’

Manual4 Ad Code

এ সময় তিনি অনুষ্ঠানে আসতে ইচ্ছুক ব্যক্তিদের কোনও রকম ব্যাগ, দাহ্য পদার্থ, ছুরি, চাকু বহন না করার আহ্বান জানান।

ডিএমপি কমিশনার বলেন, ‘জাতীয় শোক দিবস উপলক্ষে কোনও ধরনের ঝুঁকি নেই। প্রতিবারের মতো আমরা কঠের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। ধানমন্ডির ৩২ ও আশপাশের এলাকার প্রতিটি প্রবেশমুখে চেকপোস্ট বসানো হয়েছে।’

এই সংবাদটি পড়া হয়েছে ৫৯১ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031