শিরোনামঃ-

» সিলেট নগরী থেকে আ’লীগ নেতার ভাই নিখোঁজ

প্রকাশিত: ১৪. আগস্ট. ২০১৭ | সোমবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট নগরীর তোপখানা থেকে মো. হীরা মিয়া নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (১১ আগস্ট) ভোরে বাসা থেকে বেরিয়ে গেলে তার আর খোঁজ পাওয়া যায়নি। এ ব্যাপারে তার ছোট ভাই ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক এনামুল হক মুক্তা শনিবার (১২ আগস্ট) কোতোয়ালী মডেল থানায় একটি জিডি করেছেন। জিডি নং- ৯৪৮/২০১৭।

Manual1 Ad Code

হীরা তোপখানা সুরমা ভ্যালি ১৪৬নং বাসার মৃত আব্দুর রহমান সোবা মিয়ার ছেলে। এক সময় তিনি কাজিরবাজারের ব্যবসায়ী ছিলেন।

Manual7 Ad Code

জিডিতে উল্লেখ করা হয়- শুক্রবার ভোরে নিজ বাসা থেকে বের হন হীরা মিয়া (৬৫)। অনেক জায়গায় তাকে খুঁজেও সন্ধ্যান মিলেনি। তার সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা ০১৭১১৩০০৫০৬ এই মোবাইল নাম্বারে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30