- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» সিলেটে যুগপূর্তি উপলক্ষে মণিপুরীদের দিনব্যাপী জন্মাষ্টমী উৎসব
প্রকাশিত: ১৪. আগস্ট. ২০১৭ | সোমবার
স্টাফ রিপোর্টারঃ সিলেট বিভাগীয় সদরে মণিপুরী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপনের একযুগ পূর্তি আজ সোমবার।
এ উপলক্ষে দিনব্যাপী ভক্তি, প্রার্থনা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এবারের জন্মাষ্টমী মহোৎসব পালনের উদ্যোগ নিয়েছে সংগঠনটি। শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব পালনের একযুগ পূর্তি উপলক্ষে সোমবার (১৪ আগস্ট) সকাল ৮টায় নগরীর মাছিমপুরস্থ ঐতিহাসিক মন্দির থেকে শুরু হবে নগর পরিক্রমা।
নগর পরিক্রমা উদ্বোধন করবেন সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি এবং কেন্দ্রীয় নেতা বদর উদ্দিন আহমদ কামরান।
নগর পরিক্রমা শেষে সকাল ১১টায় মাছিমপুরস্থ মন্ডপে অনুষ্ঠিত হবে পবিত্র গীতা পাঠ। পাঠ করবেন পন্ডিত রায়মোহন সিংহ, বিকেল ৩টায় মণিপুরী ভাষা, ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হবে ক্যুইজ প্রতিযোগিতা।
পরিচালনা করবেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী ডক্টরস এসোসিয়েশনের আহ্বায়ক ডা. পরেশ চন্দ্র সিংহ। সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে সন্ধ্যারতি।
সন্ধ্যা ৭টায় মণিপুরী জন্মাষ্টমী উদযাপন পরিষদের একযুগপূর্তি উপলক্ষে প্রদর্শিত হবে প্রামাণ্য চিত্র ‘যুগাবতার স্মরণে এক যুগ’। সন্ধ্যা ৭টায় শুরু হবে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক(উপ সচিব) দেবজিৎ সিংহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মণিপুরী সমাজকল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ ও মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি প্রকৌশলী যুগেশ্বর চ্যাটার্জ্জী। রাত ৯টায় শুরু হবে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এতে সংগীত পরিবেশন করবেন বেতার ও টেলিভিশনের শিল্পী সুনীতি সিনহা ছাড়াও স্থানীয় শিল্পীবৃন্দ। রাত ১২টা ১ মিনিটে পার্থসারথী ভগবান শ্রী শ্রী কৃষ্ণের আবির্ভাব স্মরণে শঙ্খ-উলুধ্বনিসহ বিশেষ পূজার্চ্চনা ও প্রার্থনার মধ্যদিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
উল্লেখ্য, ২০০৬ সাল থেকে সিলেট বিভাগীয় সদরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনে জগতপ্রভু ভগবান শ্রী শ্রী কৃষ্ণের জন্মোৎসব পালন করে আসছে মণিপুরী জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট বিভাগীয় কমিটি।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৪৩ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর