শিরোনামঃ-

» বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১৩. আগস্ট. ২০১৭ | রবিবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ স্বাধীনতার স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৭ উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

শনিবার (১২ আগস্ট) রাতে নগরীর শাহী ঈদগাহ হাজারীবাগের একটি বাস ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগরের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ মুগনী খোকার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কুতুব উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসাইন, শ্রম বিষয়ক সম্পাদক মো. জুবের খান, সদস্য নজমুল ইসলাম এহিয়া।

Manual6 Ad Code

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও মহানগর মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের আহবায়ক আমিনুর রহমান পাপ্পু, আওয়ামী লীগ নেতা ফজলুল হক, আব্দুল কাইয়ুম ইরান, আবুল কালাম চৌধুরী মুকুল, তানভীর আহমদ, শাহীন আহমদ, রুবেল আহমদ, বদরুল ইসলাম, মাজেদুর রহমান মাজেদ, ইমরান আহমদ জয়, হিমেল আহমদ, ইব্রাহিম আহমদ, আশিকুর রহমান প্রমুখ।

উক্ত দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন- শাহী ঈদগাহ হাজারীবাগ জামে মসজিদেও ইমাম ও খতিব মাওলানা মুহিবুর রহমান।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30