শিরোনামঃ-

» শোককে শক্তিতে পরিনত করে বঙ্গবন্ধর স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে শেখ হাসিনার নেতৃত্বে : মিসবাহ উদ্দিন সিরাজ

প্রকাশিত: ১৩. আগস্ট. ২০১৭ | রবিবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক, সিলেটজেলা জজ কোটের পিপি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন- শোককে শক্তিতে পরিনত করে বঙ্গবন্ধর স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে।

Manual6 Ad Code

দেশে বা বিদেশে যেখানেই বসে যতই ষড়যন্ত্র করুক না কেন বেগম খালেদা জিয়া। তার সকল অবৈধ স্বপ্নকে দুঃস্বপ্নে পরিনত করবে বাংলার জনগন।

তিনি  শনিবার (১২ আগস্ট) সন্ধায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে, বাংলাদেশ তাঁতী লীগ সিলেট জেলা ও মহানগর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাংলাদেশ তাঁতী লীগ এর কেন্দ্রীয কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর শাখার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মোহাম্মদ বাদশা গাজীর সভাপতিত্বে ও সিলেট জেলার যুগ্ম-আহবায়ক আরাফাত চৌধুরী আজাদ এবং সিলেট মহানগর  সাধারন সম্পাদক নোমান আহমদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী জাফর সাদেক কয়েছ, যুগ্ম-সম্পাদক ফয়জুল আনোয়ার আলোয়ার, তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, সাংস্কৃতিক সম্পাদক বিশিষ্ট গীতিকার প্রিন্স সদরুজ্জামান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ তাঁতী লীগ সিলেট মহানগর শাখার সহ-সভাপতি আব্দুল মোমিন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- সিলেট মহানগর তাঁতী লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন রাজন. নুরে আলম সিদ্দিকী, তাঁতী লীগ সিলেট জেলার যুগ্ম-আহবায়ক আলমগীর আহমদ আলম, জুবেরুল ইসলাম জুবেল, কাজি মো. হাকিম রাজা, তাঁতী লীগ সিলেট মহানগরের, যুগ্ম-সম্পাদক সত্যজিত চন্দ তালুকদার সাজু, শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মফিজুর রহমান, হবিগঞ্জ জেলা তাঁতী লীগের যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান মিল্লাত, কবির আহমদ, সিলেট ল’ কলেজ ছাত্রলীগ নেতা সুজন তালুকদার, মহানগর ছাত্রলীগ নেতা লিমন এষ।

Manual5 Ad Code

অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন- মোহাম্মদ শরীফ গাজী, রিক্তা রানী নাথ, মুন্নি দাস, আবু তাহের মিজি, কাজি হাকিম রাজা,মির্জা সুয়েব আহমদ, জুবেল আহম,কয়েছ আহমদ, পারভেজ আহমদ রাজু, সুমন কান্তি দত্ত, জয়ন্ত দাশ, সেফু চৌধুরী, কৌশিক আবাদুল গফুর,দুলাল আহমদ শান্ত,শাহ রাজন আহমদ, প্রিয়ঙ্কা চক্রবর্তী, জোনাকী বেদী, মায়া বেদী, কুঞ্জবতী শর্মা, সঞ্জিব সিংহ, নির্মলা শর্মা, মাধুরী বেদী, কৃঞ্চা সিনহা, কাহার হোসেন নোমান প্রমূখ।

Manual3 Ad Code

অনূষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন, তাঁতী লীগ সিলেট মহানগরের ধর্ম সম্পাদক হাফিজ মাওলানা নাসির উদ্দিন, পবিত্র গীতা থেকে পাঠ করেন কৃতেশ দাশ বিকাশ।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৫২ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930